বিজেপি কারোর উপর হামলা করে না:দিলীপ
সঞ্জয় মুখার্জি
এদিন দিলীপ ঘোষ জানালেন বিজেপি কারোর উপর হামলা করে না। তৃণমূল বিজেপির উপর হামলা করে। তারপর বিজেপির অত বড় শক্তি নেই তৃণমূল ওপর হামলা করার।
বরং তৃণমূল নিজেদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব করে এমন বক্তব্য করলেন এদিন দিলীপ ঘোষ ।পাশাপাশি তিনি জানিয়েছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে ঘোষণা করেছেন অনেক যুবক যুবতীদের চাকরি দেওয়া হয়েছে তাহলে তিনি প্রমাণ করুক কোথায় কাদের চাকরি দেওয়া হয়েছে।
সেই তথ্য ওয়েবসাইটে দেওয়া হোক। অন্য দিকে তিনি বলেছেন যে আদিবাসীর বাড়িতে অমিত শাহ ভোজন করেছেন পরবর্তী সময়ে তৃনমূলের কর্মী-সমর্থকরা সেই আদিবাসীর বাড়িতে গিয়ে জোর করে তাদেরকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিচ্ছেন। তারা কি আদৌ সাহায্য চেয়েছে। এমনই প্রশ্ন করলেন দিলীপ ঘোষ। যাদের সত্তিকারের সাহায্যের প্রয়োজন তাদের সাহায্য করুক।
আমফানের পড়ের সময় যাদের সাহায্য দরকার ছিল তাদের তখন কেন তৃণমূল কংগ্রেস সাহায্য করেনি ।এমন প্রশ্ন করলেন দিলীপ ঘোষ। বিজেপির পাল্টা সভা তৃণমূল করছে ।তৃণমূল আগেও বহুবার বলেছে বিজেপির সভা করার সময় বাইরে থেকে বহু লোক নিয়ে আসছে। তৃণমূল সভা করার জন্য কোথা থেকে লোক কোথা থেকে নিয়ে আসে তাও দেখা যাবে এমনটাই জানিয়েছেন দিলীপ ঘোষ।
পাশাপাশি অগ্নিমিত্রা পলকে শোকজ করা হয়েছে। তার কারণ কি, জানতে চাইলে দিলীপ ঘোষ জানিয়েছেন দলের কতগুলো প্রিন্সিপাল রয়েছে ডিসিপ্লিন রয়েছে এগুলো যারা না মানবেন তাদেরকে শোকজ করা হবে ।নতুন পুরোনো হোক সবার ক্ষেত্রেই একই নিয়ম। এছাড়া আজকে দিলীপ ঘোষের হাত ধরে অনেক মানুষ বিজেপি তে অংশগ্রহণ করলেন।



