কলকাতা

আলিপুর নব প্রশাসনিক ভবনে গঙ্গাসাগর মেলা নিয়ে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো

আলিপুর নব প্রশাসনিক ভবনে গঙ্গাসাগর মেলা নিয়ে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলাশাসক পি.উল্গানাথন, জেলা সভাধিপতি শামীমা শেখ এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক লিপিকা বন্দ্যোপাধ্যায়।

পি.উল্গানাথন জানান, নতুন বছরে 10ই জানুয়ারি থেকে 16ই জানুয়ারি পর্যন্ত গঙ্গাসাগর মেলা ও কপিলমুনি মন্দিরের পুজো সরাসরি সম্প্রচার করা হবে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ গঙ্গাসাগর মেলা নিজস্ব ওয়েবসাইটে।
তিনি আরো জানান, এবারের মেলায় পিলগ্রিম ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণ করা হবে।

কোথাও বেশি ভিড় হয়ে গেলে সঙ্গে সঙ্গে তা জেলা প্রশাসনের কাছে জিপিএস পদ্ধতির মাধ্যমে জানা যাবে। প্রতিটি ভেসেলে জিপিএস পদ্ধতি চালু থাকবে। এবারে কোভিড অতিমারির জন্য কোভিড ওয়াচ পোর্টাল থাকছে। প্রথমে সবাইকে থার্মাল স্ক্রীনিং করে রিস্টওয়াচ দেওয়া হবে। যদি কোনো উপসর্গ থাকে সঙ্গে সঙ্গে তার এন্টিজেন পরীক্ষা করা হবে এবং প্রতিমুহূর্তের ডেটা আপডেট করা হবে পোর্টালে।

এরকম দশটি মেডিকেল থার্মাল স্ক্রীনিং ক্যাম্প থাকছে। এছাড়াও হাজারটি সিসিটিভি ক্যামেরা এবং 25টি ড্রোন-এর সাহায্যে মেলার উপরে সর্বক্ষণ নজরদারি রাখবে। গত বারের মতো এবারেও ই-স্নানের ব্যবস্থা থাকছে। 150 টাকায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সিঁদুর, প্রসাদ ও গঙ্গার জল স্নানের জন্য বাড়িতে পৌঁছে দেওয়া হবে।

Related Articles

Back to top button