জীবিকা

টাটা স্টিলের যুব কনক্লেভ ‘ধ্বনি’র আয়োজন ১১ ও ১২ই জানুয়ারি  

টাটা স্টিলের যুব কনক্লেভ ‘ধ্বনি’র আয়োজন ১১ ও ১২ই জানুয়ারি

চিত্রদীপ ভট্টাচার্য্য
জামশেদপুর। টাটা স্টিলের উদ্যোগে যুব কনক্লেভ ‘ধ্বনি’র আয়ােজন করা হচ্ছে। করােনার জন্যে এবার ডিজিটাল মাধ্যমের দ্বারা যুবকদের সংযুক্ত করা হচ্ছে। প্রায় এক হাজার যুবক কনক্লেভ এ যুক্ত হচ্ছে, যার মধ্যে ঝাড়খণ্ড, ওড়িশা ছাড়াও টাটা স্টিলের সাথে যুক্ত যুবকদের অন্তর্ভুক্ত করা হবে। ১১ এবং ১২ই জানুয়ারি অনুষ্ঠিত এই ধ্বনি কনক্লেভ কর্মসূচিতে যুবসমাজ তাদের দক্ষতা উপস্থাপন করবে। যার মাধ্যমে যুবসমাজকে অনুপ্রাণিত করা হবে যে তারাও নিজেরাই সমাজে থেকে পরিবর্তন আনতে পারে।

বর্তমান পরিস্থিতিতে গ্রামীণ যুবকদের বিশেষত এর মাধ্যমে আনার চেষ্টা করা হবে। অনলাইন সাংবাদিক সম্মেলনে টাটা স্টিলের সিএসআর প্রধান সৌরভ রায় এই কথা জানালেন। তিনি বলেন ১৩ থেকে ১৪ টি স্থানে থাকা ৭০০ জন সরাসরি অনলাইনে যুক্ত হবেন এবং আরও তিনশত লােককে যুক্ত করা হবে, যারা সমাজে পরিবর্তন করেছে। সৌরভ রায় বলেন টাটা স্টিলের সিএসআর টিম প্রায় এক থেকে দেড় মাস আগে এক মন্থন যাত্রা বের করেছিল, যার মাধ্যমে যুবকদের চিহ্নিত করা হয়েছিল এবং এর মাধ্যমে যুবসমাজকে এর সাথে যুক্ত করা হয়েছে। ২০১৭ সালে শুরু হওয়া এই ধ্বনি কনক্লেভ যুবকদের মধ্যে আরও ভাল পরিবর্তন এনেছে।

এখন বাল্যবিবাহের মতাে প্রথা গুলি নিয়ন্ত্রণ করা হচ্ছে। তিনি বলেন এবার থিমটি হ’ল ইয়ুথ এনগেজমেন্ট ইন গ্লোবাল অ্যাকশন। এই থিমের মাধ্যমে আলােচনা করা হবে যে কীভাবে স্থানীয় পরিস্থিতিতে স্থানীয় পর্যায়ে পরিবর্তন আনা যায়। কনক্লেভের উদ্বোধন ১১ জানুয়ারি টাটা স্টিলের এমডি টিভি নরেন্দ্রন করবেন। ১২ই জানুয়ারি যুব দিবসে অনুষ্ঠান সম্পন্ন হবে। সাংবাদিক সম্মেলনে সিএসআর প্রধান নিলয় মিত্র উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button