কলকাতা

ইভিএমে কারচুপি না হলে তৃণমূলের জয় নিশ্চিত:: নচিকেতা

ওয়েবডেস্কভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা থেকে শুরু করে বিজেপির নেতারা সক্রিয়ভাবে বলছেন, বাংলায় এবার তারা 200 টি আসন দখল করবে বিধানসভা নির্বাচনে। এতটা সক্রিয়ভাবে বলছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু কাজ করে চলেছে ছোট থেকে বড় সব বিজেপির নেতাদের মুখে আমরাআসছি তৃণমূল কে বিদায় দিয়ে। কিন্তু মমতা ব্যানার্জি যখন বাংলায় বাম সরকারের অবসান ঘটাতে পরিবর্তনের ডাক দেন সেই সময় থেকেই তৃণমূল নেত্রীর পাশে রয়েছেন তিনি। বিশিষ্ট সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী মনে করেন বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয় নিশ্চিত। একমাত্র ইভিএমে যদি কারচুপি করা হয় সেক্ষেত্রে তৃণমূলের জয় আটকে যেতে পারে। আর লোকসভা নির্বাচনেও বিজেপির ১৮ টি আসনে জয়ের পিছনে তিনি মনে করেন হয়তো সেবারেও ইভিএমে কারচুপি হলেও হতেই পারে।

কড়া ভাষায় বিজেপিকে নিশানা করেন তিনি। করোনা পরিস্থিতিতে সারা দেশ এখন বিপদের সম্মুখীন। আর বাংলায় তার মধ্যেই চলছে ৮ দফায় বিধানসভা নির্বাচন। কেন্দ্রীয় সরকার তুঘলকি আচরণ করছে। তামিলনাড়ুর মতো বাংলাতেও উচিত ছিল একদফায় পুরো ভোট করিয়ে নেওয়া। আর ভারতবর্ষের সমস্ত নাগরিক যখন করোনার সঙ্গে লড়াই করছে তখন দেশের প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্র মন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করতে ব্যস্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজী তো ইতিমধ্যেই ২২ বার রাজ্যে এসেছেন শুধুমাত্র ভোট প্রচারের জন্য। কোভিড পরিস্থিতিতে লড়াইয়ে পাশে থাকার জন্যে তিনি আসেননি। আর অমিত শাহ তো নিত্যযাত্রী হয়ে গেছেন। শুধুমাত্র রেশন কার্ডটা এখনও করা হয়নি ওনার। বিভিন্ন কঠিন সময়ে তিনি গান তৈরি করে শ্রোতাদের মধ্যে তা ছড়িয়ে দিয়েছেন।

ভয়ঙ্কর আতঙ্কে আতঙ্কিত ভারতবর্ষের মানুষ ,এই কঠিন সময়ে তিনি গান তৈরি করবেন বলেই জানালেন। আর মমতা ব্যানার্জির পাশে তিনি সবসময় থাকবেন বলেও জানান। প্রকৃত বামপন্থার সমস্ত গুণ একমাত্র মমতা ব্যানার্জির মধ্যেই তিনি দেখতে পান। তিনি মমতা ব্যানার্জির কাছের লোক হলেও কোনও কিছু চাননি কারণ তাঁর গানকে শ্রোতারা পাগলের মতো ভালোবাসেন। আর সেই ভালোবাসাই তাঁর জীবনের সব।

Related Articles

Back to top button