কলকাতা

বিজয় মিছিলে নিষেধাজ্ঞা জারি করলো ভারতীয় নির্বাচন কমিশন

সারাদেশ জুড়ে একদিকে করোনার তান্ডব, অন্যদিকে অক্সিজেনের অভাবের জেরে বেড়েই প্রান হারাচ্ছে বহু মানুষ। তার উপর রাজনৈতিক বিভিন্ন মিটিং মিছিল। এ যেন জনসভার সমুদ্র। নেই মাস্ক অনেকের, নেই সামাজিক দুরত্বও । ২রা মে ভোট গণনার দিন
। পরের দিন বিজয় মিছিল। এই রকম ভয়ংকর পরিস্থিতিতে নিষেধাজ্ঞা জারি করল ভারতীয় নির্বাচন কমিশন।

উল্লেখ্য, সাম্প্রতিক করোনার দ্বিতীয় ঢেউ। এর জন্য একমাত্র নির্বাচন কমিশনকে দায়ী করে করলো তীব্র ভাষায় তিরস্কার করে মাদ্রাজ হাইকোর্ট। প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি সেন্থিলকুমার রামমূর্তির ডিভিশন বেঞ্চএর উপস্তিতিতে।

দেশের করোনা পরিস্থিতি এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এমতাবস্থায় কমিশনের এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

Related Articles

Back to top button