কলকাতা

কলকাতা থেকে উদ্ধার 75 লক্ষ টাকা, গ্রেপ্তার 5

কলকাতা, 28 এপ্রিল :ড়বাজার ও জোড়াসাঁকো থানা এলাকা থেকে উদ্ধার হল ৭৫ লক্ষ টাকা ।ভোট বাংলায় লক্ষ লক্ষ টাকা কারবার শুরু হয়ে যায়, এত টাকা কোথা থেকে আসে ,কিভাবে আসে, তার হদিস সঠিক মেলে না। ভোটে এই নোংরা রাজনীতিতে অনেকেই মেতে থাকে। ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । প্রথমে বড়বাজার এলাকা থেকে 4 জনকে এবং পরে জোড়াসাঁকো থানা এলাকা থেকে 1 জনকে 15 লক্ষ টাকাসহ গ্রেপ্তার করে পুলিশ ৷

জানা গিয়েছে, গতকাল প্রথমে মুচিপাড়া থানা এলাকা থেকে 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ । ধৃতদের নাম গোবিন্দ চন্দ্র, ছত্র সিং, জগৎ সোনকার, শান্তিলাল জোসি। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৬০ লক্ষ টাকা । পরে জোড়াসাঁকো থানা এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । ধৃতের নাম সৌমজিৎ সাহা । তার কাছ থেকে উদ্ধার হয়েছে ১৫ লক্ষ টাকা । ফলে একইদিনে উদ্ধার হয়েছে 75 লক্ষ টাকা ৷

ধৃতদের জিজ্ঞাসাবাদ করেও এই বিপুল পরিমাণ অর্থ তাদের কাছে কী করে এল, তার কোনও সঠিক জবাব পায়নি পুলিশ ৷ তবে পুলিশ এবং গোয়েন্দা বিভাগের অনুমান, ওই টাকা নিয়ে অসামাজিক কাজ করার চেষ্টা করা হচ্ছিল।

Related Articles

Back to top button