ভোট গণনায় পর্যবেক্ষক নিয়োগ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে নির্বাচন কমিশনকে।
২ মে ভোট গণনায় পর্যবেক্ষক বাছাই চ্যালেঞ্জের হয়ে গিয়েছে।ভোট গণনায় পর্যবেক্ষক নিয়োগ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে নির্বাচন কমিশনকে। কমিশনের সিইও দফতরে করোনার থাবা পড়েছে। করোনা আক্রান্ত হয়ে এক কর্মীর মৃত্যু হয়েছে। তারপর অনেকেই করোনা আক্রান্ত হয়ে নিভৃতবাসে চলে গিয়েছেন।
থোদ মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র করোনা সংক্রমিত হন। সংক্রমিত নির্বাচন কমিশন রাজীব কুমার। উভয়েই বাড়িতে থেকে কাজ করছেন। তারপর রাজ্য নির্বাচনী আধিকারিকের দফতরে ৩০ জনের মতো কর্মীও করোনা আক্রান্ত হয়েছেন।
এই অবস্থায় করোনা ভাইরাস সংক্রমণের জেরে নির্বাচন কমিশন আগামী ২ মে ভোট গণনার দিন বা পরের দিন বিজয় মিছিল নিষিদ্ধ করেছে। কোনওরকন জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কমিশনের নির্দেশ, ভোটগণনার পর রিটার্নিং অফিসারের কাছে শংসাপত্র নিতে জয়ী প্রার্থী বা তাঁর প্রতিনিধির সঙ্গে মাত্র দুজন থাকতে পারবেন। তার বেশি লোক থাকতে পারবেন না।



