কলকাতা
শঙ্খ ঘোষের স্ত্রী প্রতিমা ঘোষ করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত
মহামারী করোনা আক্রান্ত হয়ে কবি শঙ্খ ঘোষ প্রয়াত হন। তার আট দিনের মাথায় মৃত্যু হল তাঁর স্ত্রী প্রতিমা ঘোষেরও। তিনিও করোনা আক্রান্ত হয়েছিলেন বলে জানা যায়। তিনি নিজের বাড়িতেই নিভৃতবাসে ছিলেন প্রতিমা ঘোষের বয়স হয়েছিল ৮৯ বছর।
গত ১৪ এপ্রিল করোনা রিপোর্ট পজিটিভ আসে শঙ্খবাবু করোনায় পজিটিভ হন ১৪ ই এপ্রিল। সেই সঙ্গে আক্রান্ত হন তাঁর স্ত্রীও। বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁদের। কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের। গত ২১ এপ্রিল মৃত্যু হয় শঙ্খ ঘোষের। পরিবার সূত্রে খবর, শঙ্খবাবুর মৃত্যুর পরে তার স্ত্রীর শারীরিক অবস্থাও অবনতি হতে থাকে । বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ মৃত্যু হয় তাঁর।



