কলকাতা
কমিশনারের নিষেধাজ্ঞা মানছে না, ভারপ্রাপ্ত আধিকারিকদের সাসপেন্স এর সুপারিশ
ভোট গণনার আগের নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল কোনো রকম বিজয় মিছিল করা যাবেনা। কারণ মহামারি করোনা সংক্রমণ পরিস্থিতি অত্যন্ত ভয়ানক।
কিন্তু বিভিন্ন রাজ্য থেকে আসছে বিজয় মিছিলের ছবি। মানছেনা নিষেধাজ্ঞা। এখন এই রকম পরিস্থিতিতে নিয়ে কঠোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। মুখ্যসচিবকে তারা নির্দেশ দিলেন , সংশ্লিষ্ট থানার ওসি-দের সাসপেন্ড করা হোক।
নির্বাচন কমিশনের মুখপাত্র শেফালি সরন বলেন, ‘জয়ের আনন্দ উৎযাপনের ছবি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন নির্বাচন কমিশন। ৪টি রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের নির্দেশ দেওয়া হয়েছে, এবং জানানো হয়েছে প্রত্যেক ঘটনার জন্য এফআইআর করতে । সাসপেন্ড করতে হবে সংশ্লিষ্ট থানার ওসিদের কেও সাসপেন্ড করতে হবে।
এবং কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটাও কমিশনকে রিপোর্ট দিতে হবে।



