রাজনৈতিক খুনাখুনি বর্তমানে
রাজনৈতিক খুনাখুনি বর্তমানে এক বড়ো সমস্যা হয়ে দাড়িয়েছে। কোথাও সন্ত্রাস, কোথাও বাড়ি ঘর ভাঙচুর, আবার কোথাও খুন। এযেন একটা রাজনৈতিক পেশা হয়ে দাড়িয়ে গেছে। সেই রকমই আভাস মিলছে ২০২১ বিধান সভা ভোটের ফল প্রকাশের পর। রাজ্যের বিভিন্ন জায়গায় থেকে অভিযোগ আসছে হিংসার। এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনা টি ঘটেছে কাঁকুড় গাছিতে।
জানা গেছে , মৃত বিজেপি কর্মীর নাম অভিজিৎ সরকার।
বাড়ি কাঁকুড়গাছির শীতলাতলা লেন । জানা যায়, তিনি ছিলেন বিজেপি-র ট্রেড ইউনিয়নের একজন নেতা। তার পরিবারের অভিযোগ, রবিবার ফল প্রকাশের পরেই অভিজিতের গলায় তার পেঁচিয়ে এবং পিটিয়ে মারা হয় বলে তার পরিবারের অভিযোগ। পরিবার আরও জানিয়েছে, পরিবারের পক্ষ থেকে আরও বলা হয় হামলার সময় ফেসবুক লাইভ এ ছিলেন অভিজিৎ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি সমর্থকদের বাড়ি ঘর ভাঙচুর করলে অভিজিৎ ফেসবুক লাইভে দেখানোর চেষ্টা করে।সেই সময় তার হামলা হয় বলে অভিযোগ। যদিও এই ঘটনার অভিযোগে তৃনমুলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এলাকায় উত্তেজনা চলছে এই ঘটনা কে কেন্দ্র করে। বিশ্বজিত, অভিজিতের দাদা অভিযোগ করেন, তাদের সিসিটিভি গুলোও ভেঙেছে দুষ্কৃতীরা। ইতিমধ্যেই তারা থানায় অভিযোগ দায়ের করেছেন। এবং নির্বাচন কমিশনেরও অভিযোগ করবেন বলেও জানান।
আরও অভিযোগ তার মায়ের, মাধবি সরকার বলেন তাকেও মারধর করা হয়েছে। অভিজিতকে মারধরের পর অভিজিত কে নীলরতন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসার তাকে মৃত বলে ঘোষণা করে। সোমবার দুপুরে ময়নাতদন্ত হবে বলে নানান বিশ্বজিৎ।



