কলকাতা

আজ জ্ঞানবন্ত সিংয়ের বয়ান রেকর্ড করল সিবিআই

 

কলকাতা, 4 মে: মঙ্গলবার সকালে জিজ্ঞাসাবাদে জ্ঞানবন্ত সিংয়ের বয়ান রেকর্ড করল ৷ মিডিয়াকে এড়াতে সকাল সাড়ে ছ’টায় নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিলেন রাজ্যের ডিরেক্টর অব সিকিউরিটি জ্ঞানবন্ত সিং ।সিবিআইয়ের অনুমান কয়লা পাচারের টাকা রাজ্যের একাধিক প্রভাবশালীদের কাছে পৌঁছে দেওয়ার কাজে যুক্ত ছিলেন জ্ঞানবন্ত সিং । তার জন্যই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় ।সিবিআই সূত্রের খবর, তিনি আগেই সিবিআইকে ইমেল করে সকাল সকাল আসার অনুমতি চেয়েছিলেন ৷ টানা আড়াই ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় । তাঁর বয়ান রেকর্ড করে সিবিআই । প্রয়োজনে ফের তাঁকে ডাকা হবে ।

সূত্রের খবর, তিনি একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন । রাজ্যে কয়লা পাচার কাণ্ডে তদন্তে নেমে সিবিআইয়ের গোয়েন্দারা রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালান । পাশাপাশি অনুপ মাঝি ওরফে লালার খোঁজ চালান তাঁরা । পরে অবশ্য আদালতের নির্দেশে লালা নিজেই সিবিআই দফতরে হাজিরা দেন । লালাকে জিজ্ঞাসাবাদ করেই তাঁরা রাজ্য পুলিশের একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের নাম জানতে পারেন । সেই মতোই জ্ঞানবন্ত সিংকে তলব করা হয় । সিবিআইয়ের কাছে আরও একাধিক পদস্থ আধিকারিকের নাম রয়েছে ।

1 মে জ্ঞানবন্ত সিংকে তলব করে সিবিআই । এদিনই তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছিল । কয়লা পাচার কাণ্ডে খবর প্রকাশ্যে আসার আগে জ্ঞানবন্ত সিং ছিলেন রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা । তার আগে তিনি ছিলেন আইজি পশ্চিমাঞ্চল । মূলত জ্ঞানবন্তের কাছ থেকে এদিন সিবিআই জানতে চায়, তিনি রাজ্য পুলিশের প্রথম সারির আধিকারিক পদে থাকা সত্ত্বেও রাজ্যে কয়লা পাচার হচ্ছে তা কেন জানতে পারেননি ? তাঁর কোনও বিষয় কোনও সন্দেহও হল না কেন ? আর যদিওবা তিনি ঘটনাটি অনুধাবন করতে পেরেছিলেন, তবে তিনি পদস্থ আধিকারিক হিসাবে তার বিরুদ্ধে কী কী ব্যবস্থা নিয়েছিলেন ?

Related Articles

Back to top button