কলকাতা

বিদেশ থেকে সরাসরি করোনার ভ্যাকসিন আমদানি করার ছাড়পত্র পেল রাজ্য ৷

7 মে : বিদেশ থেকে সরাসরি করোনার ভ্যাকসিন আমদানি করার ছাড়পত্র পেল রাজ্য ৷ টিকা আমদানি করার অনুমতি দেওয়া হয়েছে বেসরকারি হাসপাতালগুলিকেও । তবে আমদানি করা যাবে শুধুমাত্র দেশে ছাড়পত্র পাওয়া ভ্যাকসিনগুলিই ৷ অনান্য ভ্যাকসিন আনার জন্য প্রয়োজনীয় অনুমতি নিতে হবে কেন্দ্রের থেকে ৷

 সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে । বলা হয়েছে, যে কোনও বেসরকারি সংস্থা, বা ব্যক্তি নির্দিষ্ট শর্ত মেনে বিদেশ থেকে করোনার ভ্যাকসিন কিনতে পারবেন । ফলে রাজ্যগুলি সরাসরি বিদেশ থেকে টিকা আমদানি করতে পারবে ৷ তবে মানতে হবে একাধিক শর্ত ৷ প্রধান শর্ত অবশ্যই আমদানিকৃত টিকার অবশ্যই ভারতীয় অনুমোদন থাকতে হবে ৷ অথবা প্রস্তুতকারী সংস্থাকে বা আমদানিকারীকে কেন্দ্রের অনুমতি নিতে হবে ।

প্রয়োজনীয় শুক  অক্সিজেন চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই মুহূর্তে রাজ্যে প্রতিদিন 470 মেট্রিক টন অক্সিজেন প্রয়োজন হয় । আগামী 7-8 দিনে অক্সিজেনের চাহিদা বেড়ে 550 মেট্রিক টন হতে পারে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ।

Related Articles

Back to top button