কলকাতা

বাড়িতে থেকেই কোভিড থেকে সুস্থ হচ্ছেন, তাঁদের ভবিষ্যতে তেমন সমস্যা হবে না

ওয়েবডেস্ক:‌ রোজ লাখ লাখ মানুষ কোভিডে আক্রান্ত হচ্ছেন। মৃত্যু হচ্ছে বহু মানুষের। অনেকে আবার হাসপাতালে থেকে যমে–মানুষে টানাটানির পর সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। তবে অনেকে আবার বাড়িতে থেকেই চিকিৎসকের পরামর্শ মেনে সুস্থ হয়ে উঠছেন। এই ধরনের কোভিড রোগীর সংখ্যা নেহাত কম নয়।
গবেষণা বলছে, যাঁরা বাড়িতে থেকেই কোভিড থেকে সুস্থ হচ্ছেন, তাঁদের ভবিষ্যতে তেমন সমস্যা হবে না। মনে রাখা দরকার, কোভিড থেকে সেরে উঠলেও এর ফলস্বরূপ বিভিন্ন রকম শারীরিক সমস্যা হতে পারে। কোভিড ফুসফুস, স্নায়ুকে ভীষণভাবে আক্রান্ত করে। এমনকী কোভিড থেকে সেরে ওঠার পর কোনও ব্যক্তির মানসিক রোগও হতে পারে। যাঁরা বাড়িতে থেকেই সুস্থ হচ্ছেন, তাঁদের এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা কম।
বরং যাঁদের কোভিডের উপসর্গ গুরুতর হচ্ছে এবং চিকিৎসার জন্য হাসপাতালে বাধ্যত ভর্তি করা হচ্ছে, ভবিষ্যতে তাঁদের নানা রকম সমস্যা হচ্ছে। এমনকী রোগ সারতে অনেক বেশি সময় লাগছে। তবে মেডিকেল জার্নাল ল্যানসেটে এও বলা হয়েছে, কোভিড থেকে সেরে উঠলেও বারবার চিকিৎসকের কাছে ছুটতে হচ্ছে রোগীদের। যাঁর উপসর্গ কম ছিল, তাঁরও। ডেনমার্কে ডাক্তারের প্রেসক্রিপশন, স্বাস্থবিমার নথি দেখে এই গবেষণা চালিয়েছেন বিশেষজ্ঞরা।

সূত্র:আজকাল

Related Articles

Back to top button