কলকাতা

ভারতে করোনার বিরুদ্ধে লড়াইয়ে তাতে আরও সাড়ে তিন বছর লাগবে ‘হার্ড ইমিউনিটি

ওয়েবডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউয়ে কুপোকাত দেশ। ভ্যাকসিনেশনে জোর দেওয়া হচ্ছে দেশজুড়ে। পাশাপাশি ‘হার্ড ইমিউনিটি’ প্রসঙ্গেও আলোচনা চলছে দেশে। এরই মধ্যে যা তথ্য আসছে তা সত্যিই আশঙ্কার। প্রসঙ্গত, ভারতে ভ্যাকসিনেশনের ১০০ দিন পার হয়েছে। বিশেষজ্ঞরা দাবি করছেন যে, ভারতে বর্তমানে যে গতিতে টিকাকরণ চলছে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে তাতে আরও সাড়ে তিন বছর লাগবে ‘হার্ড ইমিউনিটি’-র জন্য। তাঁদের মতে , দেশে করোনার বিরুদ্ধে হার্ড ইমিউনিটি তৈরি করতে ৯৪.৫ কোটি মানুষকে কোভিড ভ্যাকসিন দিতে হবে। আর কোভিশ্লিড বা কোভ্যাক্সিন, দুটি করে ডোজ লাগছে। অর্থাৎ, ১৮৯ কোটি ভ্যাকসিন ডোজের প্রয়োজন।

ভারতে কোভিড ভ্যাকসিনেশনের ১১৫ দিন পার করেছে। এর মধ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে ১৯ কোটি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। অর্থাৎ, দিনে মাত্র ১৫ লক্ষ ভ্যাকসিন দেশজুড়ে দেওয়া হচ্ছে। এদিকে হার্ড ইমিউনিটি তৈরি করতে ১৮৯ কোটি ভ্যাকসিন দরকার। আর এত পরিমাণ ভ্যাকসিন যদি বর্তমানে হারে গোটা দেশে সরবরাহ হয়, তাহলে হার্ড ইমিউনিটি তৈরি করতে সাড়ে তিন বছর সময় লাগবে।

দিল্লি সহ একাধিক রাজ্য দাবি করছে ভ্যাকসিনের জন্যে। এদিকে, ভ্যাকসিনেশনের পরিসংখ্যান বলছে, দেশের ৫৮ শতাংশ জেলায় ১০ শতাংশেরও কম ভ্যাকসিনেশন হয়েছে। বাকি ৩৭ শতাংশ জেলায় ১০ থেকে ২০ শতাংশ ভ্যাকসিনেশন হয়েছে। আর এদিকে আরও সাড়ে তিন বছর লাগলে সাধারণ মানুষের আর্থিক, শারীরিক ও অন্যান্য পরিস্থিতি কী হবে তারই আশঙ্কা চরমে উঠছে। এই পরিস্থিতিতে টিকাকরণে আরও জোর দিতে হবে সরকারকে, এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা।

সূত্র:আজকাল

Related Articles

Back to top button