কলকাতা

তৃণমূল নেতারা গ্রেপ্তার হতেই নিজাম প্যালেসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

ওয়েবডেস্ক:‌ তৃণমূল নেতারা গ্রেপ্তার হতেই নিজাম প্যালেসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নারদ মামলায় জড়িত থাকার অপরাধে সিবিআই আধিকারিকরা গ্রেপ্তার করেছে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জি এবং তৃণমূল বিধায়ক মদন মিত্রকে। এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে কলকাতার প্রাক্তন মহানাগরিক শোভন চ্যাটার্জিকেও।

আর এই ঘটনায় গর্জে উঠেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নবান্নে যাওয়ার আগেই তিনি ছুটে আসেন নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে। বিনা নোটিসে বেইআইনি ভাবে গ্রেপ্তার করা হয়েছে ফিরহাদ হাকিম সহ বাকি তৃণমূল নেতাদের।

ইতিমধ্যেই মমতা ব্যানার্জি সিবিআইয়ের নিজাম প্যালেসের দপ্তরের ১৫ তলায় গিয়েছেন। আপাতত সেখানেই রয়েছেন তিনি। এ প্রসঙ্গে, তৃণমূল নেতা তথা আইনজীবি অনিন্দ্যকিশোর রাউত সাংবাদিকদের বলেন, যতক্ষণ না ফিরহাদ হাকিমদের ছাড়া হবে ততক্ষণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজাম প্যালেস ছেড়ে কোথাও যাবেন না। ববিদের গ্রেপ্তার করলে আমায়ও গ্রেপ্তার করতে হবে বলে জানাচ্ছেন মমতা ব্যানার্জি। রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মমতা ব্যানার্জি। যতক্ষণ না সুব্রত মুখার্জিদের ছাড়া হবে ততক্ষণ নিজাম প্যালেসেই বসে থাকবেন বলে জানিয়েছেন মমতা ব্যানার্জি।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের নিরাপত্তা রক্ষীদের ছাড়াই নিজাম প্যালেসের ১৫ তলায় গিয়েছেন। নিরাপত্তারক্ষীরা লিফ্টের সামনে দাঁড়িয়ে রয়েছেন। নিজাম প্যালেসের সিবিআই দপ্তরের ভিতরেই রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । তৃণমূল সাংসদ তথা আইনজীবি কল্যাণ ব্যানার্জিও রয়েছেন নিজাম প্যালেসে। কিছুক্ষণ আগেই নিজাম প্যালেসে এসেছিলেন শোভন চ্যাটার্জির স্ত্রী রত্নী চ্যাটার্জিও। ববি হাকিমের মেয়েও রয়েছেন নিজাম প্যালেসে। মদন মিত্রর ছেলেও রয়েছেন নিজাম প্যালেসে। একাধিক আইনজীবিও রয়েছেন।

সূত্র:আজকাল

Related Articles

Back to top button