কলকাতা

রাত পোহালেই নারদ মামলার বল সুপ্রিম কোর্টে

কলকাতা:গত বছর রাজ্যে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই বেশির মামলার শুনানি হচ্ছে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমেই। আগামীকাল ‘বিশেষ কারণে’ মঙ্গলবার নারদ মামলার শুনানি করতে পারবেন না বলে জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল। তার বদলে বুধবার, অর্থাৎ ২৬ মে মামলাটি ফের শুনবেন বলে জানিয়েছিলেন তিনি। যদিও সে গুড়ে আপাতত বালি। নারদকাণ্ডে অভিযুক্ত ৪ নেতাকে গৃহবন্দি করার আবেদন জানিয়ে রবিবার মধ্যরাতে সুপ্রিম কোর্টে এই মামলা দায়ের করে সিবিআই। যদিও সেই আবেদনে ১২ টি ত্রুটি থাকায় তা খারিজ করে নতু করে মামলা দায়ের করতে বলা হয়। সেই মতো নতুন করে মামলা দায়ের করে সিবিআই।

সোমবার রাতে কলকাতা হাইকোর্টের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়, ঘূর্ণিঝড় ইয়াসের কারণে আগামী ২৬ ও ২৭ মে কোনও মামলা শুনবে না আদালত। ফলে শুক্রবারের আগে এই মামলার শুনানি হওয়ার কোনও সম্ভাবনা থাকল না।

যদিও মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টে এই নারদ মামলার শুনানি হতে চলেছে। সূত্রের খবর, সকাল সাড়ে ১১ টায় এই মামলাটি শুনবে শীর্ষ আদালত। ভ্যাকেশন বেঞ্চের বিচারপতিদ্বয় বিনীত শরন এবং বিআর গাভাই মামলাটি শুনবেন।

গোটা নারদ মামলার শুনানিও ঘরে বসেই করেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল। যদিও তার ‘ব্যক্তিগত অসুবিধা’ থাকার কারণে এর আগেও একবার পিছিয়ে গিয়েছিল নারদ মামলার শুনানি। এ দিনও ফের একবার তা পিছিয়ে গিয়েছে। পাঁচ বিচারপতির বেঞ্চ মামলাটি শুনলেও কোনও ফয়সালা করা হয়নি। ফলে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত গৃহবন্দি থাকতে হবে অভিযুক্ত পাঁচ নেতাকে।

Related Articles

Back to top button