কলকাতা

মুখ্যমন্ত্রীর সাফ বার্তা, “ঘূর্ণিঝড়ের পরপরই ৪৮ ঘন্টার মধ্যে “বিদ্যুৎ চাই জল চাই” বলে চিৎকার করবেন না

মুখ্যমন্ত্রীর সাফ বার্তা, “ঘূর্ণিঝড়ের পরপরই ৪৮ ঘন্টার মধ্যে “বিদ্যুৎ চাই জল চাই” বলে চিৎকার করতে শুরু করবেন না! প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন।”গতবছর আম্ফান ঝড়ের পর রাজ্যবাসীর ভোগান্তি চরমে উঠেছিল। বিশেষ করে কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে বিদ্যুৎ এবং জল এর সমস্যায় দীর্ঘদিন ভুগতে হয়েছে সাধারণ মানুষকে।

কলকাতায় তো একনাগাড়ে সাত দিন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। তার উপর আবার জলের সমস্যা চরমে উঠেছিল। জল তোলার জন্য বিশেষ জেনারেটর ব্যবহার করতে হয়েছিল। এবং এই সব অব্যবস্থার জন্য কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দুষেছিলেন রাজনৈতিক মহলের একাংশ‌।

এমনকি তৃণমূল দলের অভ্যন্তর থেকেই রাজ্য শাসকদলের ব্যর্থতা প্রসঙ্গে মুখ খুলেছিলেন তৃণমূল নেতা সাধন পান্ডে। তাই এবার ঘুমিয়ে যাওয়ার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমের কাছে “সহযোগিতা” চাইলেন।

খ্যমন্ত্রী বলেন, “আপনাদের কাছ থেকে আমি সম্পূর্ণ সহযোগিতা চাই। তবে ঘূর্ণিঝড়ের পরপরই যদি আপনারা জল নেই, বিদ্যুৎ নেই বলে চিৎকার করতে শুরু করেন তাহলে তা কিন্তু সহযোগিতা হবে না।” এভাবেই কার্যত ঘূর্ণিঝড় পরবর্তী পর্যায়ে সকলকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী এদিন নবান্ন থেকে বলেন, “বিপর্যয় কী রকম তার ওপর নির্ভর করছে অনেক কিছুই। আমি আপনাদের সহযোগিতা চাই। ডিজাস্টারের সময় ধৈর্য ধরতে হয়। ঘূর্ণিঝড়ের সময় কোনো বিদ্যুতের খুঁটি উল্টে গেলে তা ঠিক করতে গিয়েও তো মানুষের মৃত্যু হতে পারে!” মুখ্যমন্ত্রী এদিন কার্যত সংবাদমাধ্যমকে সতর্ক হতে বলেছেন। তিনি বলেন, বিপর্যয়ের সময় মানুষকে আতঙ্কিত করবেন না।

Related Articles

Back to top button