কলকাতা

আবার সাংবাদিক জগতে ছন্দপতন, চলে গেলেন সংবাদ জগতের প্রবাদপ্রতিম সাংবাদিক অনুপ ধর।

নিজস্ব সংবাদদাতা ;কলকাতা:সাংবাদিক জগতে ছন্দপতন। চলে গেলেন সংবাদ জগতের প্রবাদপ্রতিম সাংবাদিক অনুপ ধর। বৃহস্পতিবার রাত সাতটায় কলকাতার রবীন্দ্রনাথ টেগোর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। রেখে গেছেন স্ত্রী ও কন্যাকে।

বেশ কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন সাংবাদিক অনুপ ধর। সেখানে চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন তিনি। বর্ষীয়ান এই সাংবাদিকের পরিবারের পক্ষ থেকে জানা গেছে, ভালোও হয়ে উঠছিলেন তিনি। কিন্তু বুধবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয়।হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্য হয় তাঁর। বিশিষ্ট এই সাংবাদিক অনুপ ধরের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ সংবাদ মহল।

কর্মজীবনে যুগান্তর, সংবাদ প্রতিদিন, বিশেষ প্রতিবেদন, প্রাত্যহিক সংবাদ, সিগনাস মিডিয়া প্রভৃতি পত্রিকায় সাফল্যের সঙ্গে কাজ করেছেন। দৈনিক ‘নিউজ বাংলা’ এবং ‘সংবাদ নজর’ সংবাদপত্রে তিনি সম্পাদকের দায়িত্ব ভার সামলেছেন । এর পাশাপাশি দীর্ঘদিন তিনি তদন্তধর্মী টেলিভিশন এ সাংবাদিকতা করেন। ‘কড়া নজর’-শীর্ষক টেলিভিশন অনুষ্ঠান পরিচালনার ক্ষেতে অনুপ বাবুকে অন্যভূমিকায় দেখা গেছে।

তাঁর অমায়িক ব্যবহারের জন্য তিনি সহকর্মীদের অত্যন্ত প্রিয় ছিলেন। অনেকেরই সাংবাদিকতার পথচলা শুরু হয় তাঁর হাত ধরে। বলা যায়, বহু প্রতিষ্ঠিত সংবাদকর্মীর হাতেখড়ি এই বর্ষীয়ান সাংবাদিকের কাছেই। এক কথায় সাংবাদিক অনুপ ধরকে কাজের ক্ষেত্রে অভিভাবক বলেই সম্মান জানিয়েছেন, তাঁর ছত্রছায়ায় বেড়ে ওঠা সংবাদকর্মীরা।

বিশিষ্ট সাংবাদিক ও কলকাতা প্রেস ক্লাব এর অন্যতম সদস্য অনুপ ধরের প্রয়াণে গভীর শ্রদ্ধা ও শোকবার্তা জানিয়ে তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে প্রেস ক্লাবের পক্ষ থেকে।

বিগত দশ দিন ধরেই অসুস্থ ছিলেন।করোনা থাবা আর সামল দিতে পারলেন না।তাঁর চির সংগ্রামী আত্মার শান্তি কামনা ও তাঁর পরিবারকে সমবেদনা জানান তরঙ্গ পত্রিকার গোষ্ঠীর পক্ষে কবি ও সাংবাদিক ডা. ইয়ারনবী ও লিটন রাকিব।

তরুন কবি ও গবেষক লিটন রাকিব বলেন “চলে গেলেন প্রিয় সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক অনুপ ধর মহাশয়। আমার লেখালিখির হাতে খড়িই তাঁর কাগজ। প্রনাম ও শ্রদ্ধা।”

প্রথম ট্রান্সজেন্ডার কলেজ প্রিন্সিপাল ড. মানবী বন্দ্যোপাধ্যায় এই প্রতিবেদককে জানালেন “উফ খুব যন্ত্র খবর দিলে ভাই।যেদিন হসপিটালে ভর্তি হলেন আমাকে নিজে হাতে লিখে জানালেন।
আমাকে খুব ভালোবাসতেন
খবরটা আমি নিতে পারছি না”

Related Articles

Back to top button