কলকাতা

কোভিড সতর্কতায় ওয়ার্কশপ যৌথ উদ্যোগে কল্যাণী বিশ্ববিদ্যালয় ও এম‌এনসিআর‌ই

 

কোভিড অতিমারী দ্বিতীয় ঢেওয়ের চরমপর্বের মধ্যদিয়ে অতিবাহিত হচ্ছে। মানুষ আক্রান্ত। আক্রান্ত তার শরীর। আর তার চেয়েও বেশি আক্রান্ত মানুষের মন। শরীর সংক্রমণের চেয়ে এখন মন সংক্রমণ থেকে মানুষকে রক্ষা করায় বড় দায় হয়ে দাঁড়িয়েছে সকলের। করোনা কালে মানুষের পাশে দাঁড়ানোর অভিনব উদ্যোগ ও কর্মসূচি গ্ৰহণ করতে দেখা গেছে বিভিন্ন পর্বের লোকজন এবং প্রতিষ্ঠান। মহাত্মাগান্ধী ন্যাশনাল কাউন্সিল অব রুরাল এডুকেশনের উদ্যোগে এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এমন‌ই একটি উদ্যোগ নিতে দেখা গেল। দুই প্রতিষ্ঠানের উদ্যোগে অনুষ্ঠিত হল ভার্চুয়াল আলোচনাচক্র।

এম‌এনসিআর‌ই দুই প্রতিনিধি তনুপ্রিয়া চন্দ্র ও শ্রেয়সী দাসের সক্রিয় উদ্যোগে, লোকসংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ড. সুজয়কুমার মণ্ডলের প্রতিনিধিত্বে এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মানসকুমার সান্যাল এবং সহ-উপাচার্য অধ্যাপক গৌতম পালের সহায়তায় ভার্চুয়ালি গুরুত্বপূর্ণ একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হল আজ। কোভিড আক্রান্ত ও কোভিড চিন্তায় উদ্বিগ্নদের মানসিকভাবে তাঁদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার জন্য এই ওয়ার্কশপ। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-গবেষক-ছাত্র এবং সংশ্লিষ্টদের নিয়ে প্রায় পঞ্চাশের অধিক ব্যক্তি ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। এদের মধ্যে আবার অনেকেই ছিলেন করোনা যুদ্ধজয়ী। তাঁরা তাঁদের অভিজ্ঞতা শেয়ার করেন অংশগ্রহণকারীদের মধ্যে। করোনা জয়ে সমাজের বিভিন্ন স্তরে যারা বহুবিধ ভাবে অংশগ্রহণ করেছেন তাঁরাও কর্মশালায় নিজেদের মতামত ও অভিজ্ঞতা কথা জানান। অংশগ্রহণকারীরা বিশেষভাবে সমৃদ্ধ হয় এই কর্মশালার মাধ্যমে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ-উপাচার্য যথাক্রমে অধ্যাপক মানসকুমার সান্যাল এবং অধ্যাপক গৌতম পালের মতে অত্যন্ত সময়োপযোগী এই উদ্যোগ। তাঁরা সাধুবাদ জানিয়ে ওয়ার্কশপের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কলা ও বাণিজ্য অনুষদ এবং বিজ্ঞান অনুষদের ডীন যথাক্রমে অধ্যাপক অমলেন্দু ভ্যুঁইয়া এবং অধ্যাপিকা কেকা সরকার ওয়ার্কশপ এবং কোভিড সংশ্লিষ্ট বিষয় নিয়ে তথ্যসমৃদ্ধ বক্তব্য রাখেন। কর্মশালার তত্ত্বাবধায়ক ড. সুজয়কুমার মণ্ডল জানান, আনুষ্ঠানিকভাবে ওয়ার্কশপের মধ্যদিয়ে আমাদের কার্যকলাপের শুরু হল আজ, ধারাবাহিকভাবে কোভিড মুক্ত না হ‌ওয়া পর্যন্ত নিরবধি দায়িত্বপালনের সংকল্প নিতে হবে আমাদের।

Related Articles

Back to top button