বর্ণিকের শঙ্খ ঘোষ সংখ্যা প্রকাশ

নিজস্ব সংবাদদাতা : বর্ণিক পত্রিকা প্রতি মাসে নানা চমক নিয়ে আসছে। এ মাসে অর্থাৎ এই মে সংখ্যাতেও সেই চমকের ধারাবাহিকতা বজায় রেখেছে। কবি শঙ্খ ঘোষের মৃত্যুকে স্মরণ করে একটি বিশেষ সংখ্যা করেছেন। এই বিশেষ সংখ্যাতে যেসব বিশিষ্ট সাহিত্যিকরা কলম ধরেছেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন— কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, কবি জয় গোস্বামী, কবি শ্রীজাত। আমন্ত্রিত সম্পাদকীয় লিখেছেন অধ্যাপক তরুণ মুখোপাধ্যায়।
অধ্যাপক ঋতম মুখোপাধ্যায়’কে লেখা কবি শঙ্খ ঘোষের একটি অপ্রকাশিত চিঠিও প্রকাশিত হয়েছে এই সংখ্যায়। শঙ্খ ঘোষের বিষয়ে সমসাময়িক বিশিষ্ট কবি কালীকৃষ্ণ গুহের সাক্ষাৎকার নিয়েছেন সম্পাদক ইউসুফ মোল্লা। স্মৃতিচারণ করেছেন মুহম্মদ মতিউল্লাহ, বিতস্তা ঘোষাল। গদ্যে আছেন— তপন বাগচী, সৈয়দ হাসমত জালাল,লিটন রাকিব, শাওন নন্দী, রজতকান্তি সিংহচৌধুরী, আবু রাইহান, নিরজ্ঞন মন্ডল, অয়ন বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আরো অনেকেই।
পদ্যে আছেন— চৈতালী চট্টোপাধ্যায়, সৌহার্দ সিরাজ, অজিত বাইরী, অর্নিবাণ মুখোপাধ্যায় থেকে শুরু করে জয়দীপ চট্টোপাধ্যায়, সাতকর্ণী ঘোষ, সোমশুভ্র চক্রবর্তী, আরো অনেকেই। একটি অনুষ্ঠানের মাধ্যমে এই পত্রিকার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সৈয়দ হাসমত জালাল, চৈতালী চট্টোপাধ্যায়, রজতকান্তি সিংহচৌধুরী, বিতস্তা ঘোষাল, লিটন রাকিব এবং ইউসুফ মোল্লা। মনোজ্ঞ এই অনুষ্ঠান যথেষ্ট সাড়া ফেলেছে ইতিমধ্যে। সর্বোপরি বলা যেতে পারে শঙ্খ ঘোষ’কে নিয়ে এটি একটি সংগ্রহযোগ্য সংখ্যা হয়েছে।



