জীবিকা

করোনা লক ডাউনের জেরে দিশেহারা ঘুগনি ও ফুচকা বিক্রেতারা

 

উত্তম দে, বাঁকুড়া:করোনা লক ডাউনের জেরে দিশেহারা ঘুগনি ও ফুচকা বিক্রেতারা। করোনা দ্বিতীয় ঢেউ এর কারনে এই দেশের সাথে সাথে এই রাজ্যের ও জেলার মানুষ এর জীবন জেরবার।সারা রাজ্য জুড়ে চলছে লকডাউন।

এই করোনা লকডাউন এর জেরে অনেকেই কাজ হারিয়েছেন।এমনই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ঠা কুরাণী পুস্করীনি গ্রামের বাসিন্দা বুদ্ধদেব দে ও ও পিন্টু বাগদী রা আজ বড় অসহায় ভাবে দিন কাটাচ্ছে। বুদ্ধদেব দে বলেনঃ আমরা গরীব পরিবারের মানুষ। দিন এনে দিন খাই। গোবিন্দপুর বাজারে ঠেলা গাড়ী তে করে ঘুগনি, সিঙ্গাড়া বিক্রি করে যা উপার্জন হত সেই দিয়েই কোনো মতে সংসার চলে যেত।

করোনা এর দ্বিতীয় ঢেউ সব শেষ করে দিলো। পিন্টু বাগদি বলেনঃ করোনা লকডাউনের আগে ফুচকা ভালোই বিক্রি হত। লকডাউনের ফলে আজ খুব অসহায় ভাবে পরিবার পরিজনদের নিয়ে দিনযাপন করছি।১০০দিনের কাজ পেয়ে কোনো রকমে সংসার টা চালাতে পারছি।কিন্তু এই ১০০ দিনের কাজ তো আর সারা বছর পাওয়া যাবে না।

করোনা লকডাউন এর ফলে আমাদের ব্যবসায় অনেকখানি ঘাটতি দেখা দিয়েছে। কি করে সংসার চলবে ?চাকরি তো নেই,বরং অনেকেই চাকরি হারিয়েছেন। এখন তেলে ভাজা,ফুচকা , চপ ই তো বিক্রি রাজ্যের গরীব ও শিক্ষিত বেকার দের এক মাত্র রোজগারের পথ।ফলে এই রকম ঘুগনি ও ফুচকা ও তেলে ভাজা বিক্রেতদের চিন্তার ভাঁজ পড়েছে তাদের কপালে। ।শুধু ইন্দাস ব্লক নয়,জয়পুর ব্লকের এই পেশায় নিযুক্ত ব্যক্তিদেরও একই অবস্থা। তারা চান সরকারি সাহায্য।

Related Articles

Back to top button