দেশজুড়ে ব্যাংক মিত্রদের ধর্মঘট
হাসিবুর রাহমান:প্রধানমন্ত্রী জন ধন যোজনা কর্মী । প্রত্যন্ত গ্রামে যেখানে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছাতে পারেনি সেখানেই। পরিষেবা দিয়ে ব্যাঙ্কিং পরিষেবা পৌছে দিচ্ছি।যেখানে ষাটোর্ধ্ব গরিব মানুষ ব্যাংকে আসতে পারেনা তাদেরকে ব্যাঙ্কিং পরিষেবা দিয়ে থাকে ব্যাংক মিত্ররা ।
অসহায় গরীব মানুষের পাশে দাঁড়ানোর এইযে প্রকল্প সেই প্রকল্পের কর্মী ।কিন্তু বর্তমানে ব্যাংক কর্তৃপক্ষ এবং অসাধু কর্পোরেট কোম্পানিগুলি ব্যাংক মিত্রদের নিয়মিত শোষণ করে চলেছে। বারবার ব্যাংক কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও এর কোন বিহিত হয়নি ।তাই বিগত 30 শে মে 2021 থেকে 7 ই জুন 2021 পর্যন্ত ব্যাংক মিত্ররা দেশজুড়ে ধর্মঘট পালন করছে।
ব্যাংক মিত্রদের দাবি দাবিগুলো হলো—– ১) আর বি আই ও ভারত সরকারের নিয়ম মেনে বেতন কমিশন দিতে হবে। ২)বর্তমানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে সার্কুলার আছে সে সার্কুলার মোতাবেক পেমেন্ট অবিলম্বে রিলিজ করতে হবে। SSA এবং নন NON SSA বিভাজন করা যাবে না । সে মাহিনে কমিশন যাই পাক তাকে SSA এর সুবিধা দিতে হবে । ৩) প্রেগন্যান্ট মহিলা এবং অসুস্থ ব্যক্তির জন্য আলাদা নিয়ম চালু করতে হবে ।এই সময়কালে তাদেরকে ন্যূনতম বেতন দিতে হবে ।
করোনায় মৃত ব্যাঙ্কমিত্রকে ন্যূনতম 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। ৪) জিরো ব্যালান্স অ্যাকাউন্ট থেকে উল্টোপাল্টা চার্জ কাটা যাবে না। সংযুক্তিকরণ এর নামে গ্রাহক হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে। ৫) আমাদের সমস্ত দাবি যদি না মেনে নেয়া হয় তাহলে অবিলম্বে আতিআতি টেকনোলজিকে ব্ল্যাকলিস্ট করতে হবে । এই সমস্ত দাবিতে ধর্মঘট করছি যদি আমাদের এই দাবিগুলো মানা না হয় তাহলে আগামী দিনে ধর্মঘট এর সময়সীমা আরও বাড়াতে পারে বলে জানান Bengal Bank Business correspondents Association এর চেয়ারম্যান Sanjid Chatterjee


