কলকাতা

জলবন্দী মানুষ পরিস্থিতি খতিয়ে দেখলেন বিধায়ক লাভলী মৈত্র।

জলবন্দী মানুষ পরিস্থিতি খতিয়ে দেখলেন বিধায়ক লাভলী মৈত্র।
সোনারপুর:কয়েকদিন বৃষ্টিতে জলমগ্ন সোনারপুরের বিভিন্ন এলাকা। বেশকিছু ওয়ার্ডে জলবন্দী মানুষ। সেইসব পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখলেন বিধায়ক লাভলী মৈত্র। লেগিংস গুটিয়ে জলে নেমে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বললেন। গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে ঘুরে দেখেন সোনারপুরের একাধিক ওয়ার্ডের জলমগ্ন পরিস্থিতি।

লাভলী মৈত্র বলেন আপাতত বিভিন্ন জায়গায় পাম্প বসিয়ে জল নামানোর চেষ্টা করা হচ্ছে পুরসভার পক্ষ থেকে। শুক্রবার রাজপুর সোনারপুর পুরসভার ১৫ ও ১৭ নম্বর ওয়ার্ডের জলমগ্ন এলাকা পরিদর্শন করেন বিধায়ক। এই এলাকার নিকাশি ব্যবস্থার পরিকাঠামো উন্নত করার ব্যাপারে আশ্বাস দিয়েছেন তিনি।

বেশকিছু জায়গাতেই ড্রেনেজ সিস্টেম নেই বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। লাভলী মৈত্র জানান, বিভিন্ন এলাকায় জল জমে থাকায় মানুষ সমস্যার মধ্যে রয়েছেন। পুরসভার চেয়ারম্যানের সঙ্গে কথা বলবেন তিনি। রাস্তা উঁচু করে ও নিকাশি ব্যবস্থার সংস্কার করে দ্রুত জল নামানোর চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

Related Articles

Back to top button