কলকাতা

লুকোচুরির ইতি টানলেন অভিনেত্রী নুসরাত

লুকোচুরির ইতি টানলেন অভিনেত্রী নুসরাত

কলকাতা, – কয়েক দিন আগে টলিউড অভিনেত্রী নুসরাত জাহানের বেবি বাম্পের ছবি ফাঁস হয়। তারপরও বিষয়টি নিয়ে মুখে কুলপ এঁটেছিলেন তিনি। অবশেষে নিজেই নিজের বেবি বাম্পের ছবি সোশ‌্যাল মিডিয়ায় প্রকাশ করলেন এই অভিনেত্রী।

রবিবার ফের একবার যশের ইনস্টাগ্রাম স্টোরি নেটিজেনদের চর্চায় উঠে এসেছে। নুসরতের সঙ্গে সম্পর্ক ও অভিনেত্রীর মা হওয়ার খবর নিয়ে জোর চর্চা চলছে। উঠে আসছে বিভিন্ন মত। বেশিরভাগ ক্ষেত্রেই সমালোচনার মুখেই পড়তে হচ্ছে নুসরত-যশ জুটিকে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হওয়া ‘যশরত’-র কাছে এখন রোজকার ঘটনা হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে সুফি কবি রুমির আশ্রয় নিলেন যশ। রবিবার যশের ইনস্টা স্টোরিতে উঠে এসেছে রুমির দর্শন। যেখানে লেখা রয়েছে, ‘

‘যা তোমাকে কষ্ট দেয়, সেটা আসলে আশীর্বাদ। অন্ধকার তোমার মোমবাতি। আপনার সীমানা তোমার সন্ধান। ব্যর্থতা এর মধ্যেই রয়েছে সাম্রাজ্যের চাবিকাঠি। যদি উদ্বিগ্ন  হও তাহলে ধৈর্য ধরো। ধৈর্যের চাবি খুশির দরজা খুলে দেয়। তুমি মনে করো তুমিই দরজার তালা হয়ে দাঁড়িয়েছ, তবে জানবে সেই তুমিই আবার চাবি হয়ে উঠবে।”

Related Articles

Back to top button