কলকাতা

কেবল শ্রমিকদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ সোদপুরে, আহত ১

কেবল শ্রমিকদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ সোদপুরে, আহত ১

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- একটি বেসরকারি কেবল অপারেটর সংস্থার কর্মীদের মারধোর করার পর তাদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে খড়দা থানার সোদপুর রাজা রোড সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, ওইদিন রাতে কেবল লাইনের কেটে দেওয়া ফাইবার তার প্লাইজিং করছিলেন দশজন কর্মী।

পোলে উঠে তারা ফাইবার তার মেরামতি করছিলেন। অভিযোগ, আচমকা বাইকে চেপে দুই দুষ্কৃতী এসে ওদেরকে পোল থেকে নামিয়ে মারধোর করে। ভয়ে কেবল কর্মীরা পালিয়ে যাবার চেষ্টা করে। তখনই দুটি বাইকে চেপে চার-পাঁচজন দুষ্কৃতী হানা দিয়ে এলোপাথাড়ি গুলি চালায়। সুত্র বলছে, গুলিতে প্রণব পাল নামে একজনের পায়ে গুলি লেগেছে। পুলিশ এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। যদিও গুলি চালানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ বলেন, দু-দল কেবল অপারেটরের মধ্যে ঝামেলার জেরে মারপিট হয়েছিল। আলোচনার মাধ্যমে সেই সমস্যা মিটে যাবে।

Related Articles

Back to top button