কলকাতা
পানিহাটিতে তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করে বোমা মারলো দুষ্কৃতীরা
নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুর :- শনিবার রাতে খড়দা থানার পানিহাটি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সোদপুর বি বি বাগান মোড়ে তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা। ঘটনার সময় পার্টি অফিসেই ছিলেন বিদায়ী কাউন্সিলর গোবিন্দ দাস ওরফে জয়ন্ত। তৃণমূল কর্মীদের অভিযোগ, দুটো বাইকে চেপে পাঁচ-ছয়জন দুষ্কৃতী এসে পরপর বোমাবাজি করে পালিয়ে যায়। যদিও বোমাবাজির কারন নিয়ে অন্ধকারে কাউন্সিলর অনুগামীরা। পুলিশ সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত করছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করেছে। অভিযোগ অস্বীকার করে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, ওদের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে এই ঘটনা।



