কলকাতা
মাছ ধরতে গিয়ে বাগজোলা পড়ে গিয়ে নিখোঁজ যুবক
নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :-মাছ ধরতে গিয়ে বরানগর বাগজোলা খালে পড়ে গিয়ে নিখোঁজ এক যুবক। শনিবার বেলায় বরানগর থানার ১ নম্বর ওয়ার্ডের সতীন সেন নগরের ঘটনা। নিখোঁজ যুবকের নাম অনুপ বারুই। ওঁর বয়স ২৬ বছর। স্থানীয়রা জানান, ব্রিজের ওপর দাঁড়িয়ে বাগজোলা খালে মাছ ধরছিল ওই যুবক। আচমকা পা পিছলে ওই যুবক খালে পড়ে গিয়ে তলিয়ে যায়। ডুবুরি নামিয়ে খালে যুবকের খোঁজ চালানো হচ্ছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ দেরিতে এসেছে। এই অভিযোগ তুলে বরানগর থানার পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষজন।



