মিশন ২৪-এর আগেই হারিয়ে যাবেন তৃণমূল সুপ্রিমো, দাবি কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের
নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :-মিশন ২৪-এর লক্ষে তৃণমূল সুপ্রিমো এখন থেকেই দৌড়ঝাঁপ করছেন। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচন আগে দেশের রাজনীতির অনেক পটপরিবার্তন ঘটবে। মিশন ২৪-থেকে ওনি হারিয়ে যাবেন। শনিবার সন্ধেতে শ্যামনগর ভারতচন্দ্র পাঠাগারে ব্যারাকপুর সাংগঠনিক জেলার এক বিশেষ বৈঠকে হাজির হয়ে এমনটাই দাবি করলেন কেন্দ্রের জলসম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ওনি মুখ্যমন্ত্রীর গদি বাঁচাতে পারবেন না। এদিনের বৈঠকে হাজির হয়ে সাংসদ অর্জুন সিং বলেন, ২০১৯ সালে কয়েক’শো কোটি টাকা খরচ করে দিদিমণির মিশন ফেল হয়েছিল। এবারও ২০২৪- এর লক্ষে দিল্লি মিশন ব্যর্থ হবে। এদিনের বৈঠকে হাজির ছিলেন রাজ্য সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায় চৌধুরী, রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র, ব্যারাকপুর জেলার সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্য, ভাটপাড়ার প্রাক্তন পুরপ্রধান সৌরভ সিং-সহ অন্যান্য নেতৃবৃন্দ।



