কলকাতা
সিবিএসসি বোর্ডের দ্বাদশ শ্রেণীর পরীক্ষার মার্কশীটে নাম্বার কম দেবার অভিযোগ তুলে বারাকপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে বিক্ষোভ
নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুর :-
সিবিএসসি বোর্ডের অধীনস্থ দ্বাদশ শ্রেণীর পরীক্ষার মার্কশীটে অনেক কম নাম্বার দেওয়ার অভিযোগ তুলে বারাকপুরের ধোবিঘাট এলাকায় একটি বেসরকারি ইংরেজী মাধ্যম স্কুলে বিক্ষোভ দেখাল ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা। অভিযোগ, যেভাবে নম্বর কম করে দেওয়া হয়েছে, তাতে কলেজে অনার্সে ভর্তির ক্ষেত্রে অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। নাম্বার বাড়ানোর দাবিতে এদিন তারা অনড় থাকে। তবে স্কুল চত্বরে উত্তেজনার সামাল দিতে ঘটনাস্থলে আসে ব্যারাকপুর থানার পুলিশ। বিক্ষোভকারীদের দাবি, মার্কশিট নিয়ে পুনঃবিবেচনা করা হোক নতুবা পুনঃপরীক্ষার বন্দোবস্ত করা হোক। তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস স্কুল কর্তৃপক্ষের।



