কলকাতা
আই সি এ আই এর সম্মেলনে কোভিড সাহায্য
কলকাতা: সম্প্রতি ইনস্টিটিউট অফ চ্যাটার্ড অ্যাকাউন্টেটস অফ ইন্ডিয়ার আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। অনুষ্ঠানের মূল বিষয় হলো “ সি এফ ও/ সি ই ও নেকস্ট জেন লিডার ” নামে একটি প্যানেল আলোচনার।আই সি এ আই এই দিনের আলোচনা চক্র ছাড়া আরো একটি স্মরণীয় ঘটনা হলো সি এস আর আমন্ত্রণ জানানো।
সংস্থার পক্ষ থেকে কোভিড রুগীদের জন্য অক্সিজেন কনসেনট্রেটরস তুলে দেওয়া হলো ভারত সেবাশ্রম সংঘের কাছে। আলোচ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,রবি কুমার পাটোয়া, নিতীশ কুমার মোর,সমিত বিনানি, রঞ্জিত কুমার আগরওয়ালা, দেবাশীষ মিত্র, নীহার এন জাম্বুসারিয়া,সুনিল কুমার সাহু, সুশীল কুমার গোয়েল, দেবায়ন পাত্র,হরিরাম আগরয়াল প্রমুখ।



