কলকাতা

মুক্তির অপেক্ষায় বিফোর ইউ ডাই

কলকাতা: ক্যানসার রোগী ও তার পরিবার কি ভাবে এই সঙ্কট এবং ট্রমা অবস্থাকে পরিচালনা করেছে তার ওপর ভিত্তি করে শুভেন্দু রাজ ঘোষের পরিচালনায় ছবি “ বিফোর ইউ ডাই ” মুক্তির প্রতিক্ষায় রয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারী এই ছবিটি মুক্তি পাবে। শুভেন্দু রাজ ঘোষের শেষ রিলিজ ছবি ছিল “ ম্যায় মুলায়ম সিং যাদব”।

বিফোর ইউ ডাই- এর লেখক এবং আই লিড ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রদীপ চোপড়া জানালেন এই বছর আমার মা ক্যান্সারের কারণে মারা যান। তিনি আমার সব সময়ের অনুপ্রেরণায় থাকবেন।আমি এই ছবি তাদেরকে উৎসর্গ করতে চাই,যারা তাদের পরিবারের সংকটের সময়টিকে তাদের জীবনের সেরা এবং আনন্দদায়ক অংশ হিসাবে ব্যয় করেছেন এবং চেষ্টা করেছেন। ছবির প্রধান চরিত্রে পুনিত রাজ শর্মা ও কাব্য কাশ্যপ। এছাড়া আছেন জারিনা ওয়াহাব, মুকেশ ঋষি,প্রদীপ চোপড়া,মুশতাক খান,আরহা মহাজন,বাদশা মৈত্র,রীতা দত্ত,লাভকাংশ গর্গ প্রমুখ।প্রদীপ চোপড়া প্রযোজিত ফিল্মের মিউজিক বিবিএসএন এবং তোসি সাবরি।

Related Articles

Back to top button