কলকাতা

গ্যাস লিক কামালগাজিতে ঠান্ডা পানীয়র কারখানায়, ২ দমকলকর্মী সহ কারখানার বেশকয়েকজন অসুস্থ

নিজস্ব সংবাদদাতা : সপ্তাহের শুরুর দিনেই বিপত্তি, কামালগাজির কন্দর্পপুরে ঠান্ডা পানীয়র কারখানায় গ্যাস লিক।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে ৩ টি দমকল। সূত্রের খবর, গ্যাস লিকের ঘটনায় বেশ কয়েকজন কারখানার কর্মী অসুস্থ হয়ে পড়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন ২ জন  দমকলকর্মীও। অসুস্থদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  স্বাভাবিক ভাবেই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে হাজির হয়েছে পুলিশ। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। সাইরেন বাজিয়ে কারখানা থেকে কর্মীদের বের করছেন করছেন দমকলকর্মীরা।

Related Articles

Back to top button