কলকাতা

সত্যিতো সাংবাদিকদের দু’পয়সা মূল্য দেয়না নেতা-নেত্রীরা

সত্যি তো সাংবাদিকদের দুই পয়সার মূল্য দেয়না দেশের নেতা-নেত্রীরা। সংবাদমাধ্যমের উপরে আক্রমণ সর্বদায় একইরকম ভাবে ঘটে চলেছে অথচ নির্বাক সাংবাদিক মহল। আজ থেকে ১৪ দিন আগে সংবাদ শিরোনামে চন্দ্রশেখর সরকারের খবর দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছিল, মিথ্যা মামলায় তাকে জেলে হাজতবাসে রয়েছে। সাংবাদিক  মৃত্যুঞ্জয় সরদার নিউ জ সারাদিন অনলাইন পোর্টালের মালিক ও সম্পাদক।তিনি দীর্ঘদিন অত্যাচারিত অবহেলিত অপমানিত তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে ,অথচ বাংলার সাংবাদিক মহল নির্বাক হয়ে আছে আজও।

আজ যখন মহুয়া মিত্র সাংবাদিককে দুই পয়সার মূল্য নেই বোলাতে হইচই পড়ে গেছে, অথচ মিথ্যা মামলায় সাংবাদিক জেলে হাজতবাস করছে তা নিয়ে কোন হৈচৈ নেই এই রাজ্যে।মহুয়া মিত্র দু’পয়সা মূল্য নেই সাংবাদিকদের যখন উল্লেখ করেছে, তখন বাংলার নেতা-নেত্রীরা সাংবাদিকদের কোন চোখে দেখে সেটা প্রত্যক্ষ-পরোক্ষভাবে সাংবাদিকদের পাচ্ছে।

সেই কারণে,তার এই মন্তব্যের পাল্টা জবাব দিয়ে আজ কলকাতা প্রেস ক্লাব একটি বিবৃতি জারি করে বিজ্ঞপ্তি দেয়। এই বিবৃতিতে লেখা হয়েছে যে, সংবাদমাধ্যমের সম্পর্কে সাংসদ মহুয়া মৈত্র যে মন্তব্য করেন, তা নিঃসন্দেহে অপমানজনক।

বিবৃতিতে উল্লেখ করা হয় যে, একজন সাংবাদিকের সামাজিক দায়বদ্ধতার বিশ্বজোড়া স্বীকৃতি রয়েছে। এই কাজের সঙ্গে যুক্ত সাংবাদিকদের অপমান করার অধিকার কারোর নেই। বিবৃতিতে এও জানানো হয়েছে যে, সাংসদ যেন তার মন্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করেন।গতকাল রবিবার কল্যাণীর বিদ্যাসাগর মঞ্চে কর্মীসভায় যোগ দেন তৃনমূল সাংসদ মহুয়া মৈত্র। এই সভায় স্বাভাবিক নিয়মেই হাজির ছিলেন সাংবাদিকেরা। মোবাইল ও ক্যামেরা দেখেই রেগে যান মহুয়া মৈত্র।

তখনই সভার আয়োজকদের ডেকে বলেন, “কে এই দু পয়সার প্রেসদের এখানে ডাকে। সরাও প্রেসকে”। এই নিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করেন কৃষ্ণনগরের তৃনমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। শুধু তাই-ই নয়, সংবাদমাধ্যমকে ‘দু পয়সার প্রেস’ বলে চূড়ান্ত অপমান করেন তিনি। তার এই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে তোলপাড়।

সংবাদমাধ্যমকে এভাবে আক্রমণ করার অধিকার কে দিয়েছে, এই মন্তব্য অত্যন্ত অপমানজনক, এই ধরণের বিবৃতিতে উত্তাল হয়ে উঠে সোশ্যাল মিডিয়া। এবার মহুয়া মৈত্রের এই কুরুচিকর মন্তব্যের উপযুক্ত জবাব দিল কলকাতা প্রেস ক্লাব।

 

 

 

 

 

Related Articles

Back to top button