ভাল আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়
ভাল আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সকাল ১১.৩০ মেডিক্যাল বোর্ডের বৈঠক।পরবর্তী অ্যাঞ্জিওপ্লাস্টি নিয়ে সিদ্ধান্ত কাল দেবী শেট্টি আসার পর। সৌরভ গঙ্গোপাধ্যায়কে আগামীকাল অথবা পরশু হাসপাতাল থেকে ছাড়া হতে পারে।
উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, বিসিসিআই সভাপতির শারীরিক অবস্থা নিয়ে আজ বৈঠক করে ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেই বৈঠকে যোগ দেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি ও রমাকান্ত পাণ্ডা।
রমাকান্ত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের চিকিত্সা করেছিলেন। হাসপাতাল সূত্রে খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আপাতত মহারাজের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হবে না। আগামীকাল কলকাতায় আসছেন দেবী শেঠি। তিনি সৌরভকে দেখার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।কাল আসছেন দেবী শেট্টি, চূড়ান্ত সিদ্ধান্ত তারপর। ভিডিও কনফারেন্সে পরামর্শ নেওয়া হয় রমাকান্ত পাণ্ডের। রমাকান্ত মনমোহন সিংহের শল্য চিকিত্সক. কাল হাসপাতাল থেকে ছাড়া হতে পারে সৌরভকে । জানালেন চিকিত্সক সরোজ মণ্ডল । বাকি দুটি ধমনীতে স্টেন্ট নিয়ে সিদ্ধান্ত পরে।
উডল্যান্ডস হাসপাতালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এলেন অনুরাগ ঠাকুর। তিনি বিসিসিআই এর প্রাক্তন সভাপতি। তিনি জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় শুধুমাত্র বাংলার নন সারা ভারতের একজন মহানায়ক। তিনি দেশের জন্য যা করেছেন তা সারা ভারতবর্ষের কাছে গর্বের ব্যাপার ।
তিনি যেভাবে খেলার ছন্দের নিজে ফিরে এসেছিলেন তিনি সেই ভাবেই এই যুদ্ধে জয়ী হয়েও ফিরে আসবেন খুব তাড়াতাড়ি। এমনটাই এদিন তিনি জানিয়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন শুধু বাংলা নয় সমস্ত দেশের মানুষ তার জন্য প্রার্থনা করছেন এবং তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন বলেও তিনি এদিন জানিয়েছেন।



