বরাহনগরে ১১ ও ২৮ নম্বর ওয়ার্ডে মানুষের উপর নজরদারি চলছে
নিজস্ব প্রতিনিধি:বাড়ল লক ডাউনের মেয়াদ, আর এরই পাশাপাশি আংশিক হটস্পট করা হল উত্তর ২৪ পরগণা জেলার অন্তর্গত বরাহনগরকে। প্রসঙ্গত, নোভেল করোনা ভাইরাস মোকাবিলায় চলছে টানা ২১ দিনের সারা ভারত জুড়ে ‘লক ডাউন’, যার সময়সীমা শেষ হওয়ার কথা ছিল ১৪-ই এপ্রিল মধ্যরাত। কিন্তু তারপর কি ‘লক ডাউন’ উঠবে? এই নিয়ে নানা মহলে জল্পনা ছিল তুঙ্গে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের সকল মুখ্যমন্ত্রীদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করেন। সেই আলোচনার পর বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে নির্দেশ দেন, আগামী ৩০-শে এপ্রিল পর্যন্ত সারা বাংলা জুড়ে মানুষের স্বার্থেই চলবে এই ‘লক ডাউন’। আর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে ১০-ই জুন পর্যন্ত। এছাড়াও সারা বাংলা জুড়ে করোনার পকেট খুঁজে চলছে এরিয়া আইসোলেশন। বঙ্গে এই কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের আশা কর্মীদের।সেই নির্দেশ মতো, উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত বরাহনগেরর২৮ও ১১নম্বর ওয়ার্ডক সহ বেশ কিছু জায়গা শুক্রবারই ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করেছে রাজ্য সরকার। সেই সূত্রে শনিবার সকাল থেকেই শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। হটস্পটের নিয়ম মেনে এলাকার রাস্তাঘাট সব সিল করে দেওয়া হয়েছে। তাই দোকানপাট, বাজার সবই বন্ধ রয়েছে। রাস্তায় মানুষের চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিশেষ ছাড়পত্র ছাড়া এই ওয়ার্ডের মানুষকে বাইরেও যেতে দেওয়া হচ্ছে না।
বাইরের লোকজনও এখন এই এলাকায় ঢুকতে পারছেন না। বরাহনগরের বিধায়ক তাপস রায় জানিয়েছেন, সব্জি এবং মাছের গাড়িকে এই এলাকায় বিশেষ অনুমতি সাপেক্ষে ঢুকতে দেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দারা প্রয়োজন অনুযায়ী তা কিনে নিচ্ছেন। এছাড়া, ওষুধের প্রয়োজন হলে, এখানকার বাসিন্দারা কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে বাড়িতেই ওষুধ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন তাপস বাবু…..



