কলকাতা

গর্বের বাঙালি ২০২১ সম্মান জ্ঞাপন স্বনামধন্য বাঙালিদের

 

আশিস কুমার ঘোষ ঃ বাংলা র কৃষ্টি ও সংস্কৃতিকে তারা গৌরবান্বিত করে তুলেছেন , সেই সব বাঙালিদের গর্বের বাঙালি হিসেবে খেতাব দিতে চলেছেন নিউক্লিয়াস পাবলিকেশন এর কর্ণধার সাহিত্যিক দীপ চক্রবর্তী।

কলকাতা দিল্লি ও লন্ডন থেকে প্রকাশিত এই সংস্থার মাসিক পত্রিকা ডানা- র বৈশাখী সংখ্যা প্রকাশ ও নতুন বছরের শুরুতে বাধা সম্মান প্রদান করা হবে। এবারের এই তালিকায় রয়েছেন পন্ডিত অজয় চক্রবর্তী, সৌরভ গাঙ্গুলি, সঙ্গীত শিল্পী আরতি মুখোপাধ্যায়,শান, অন্বেষা, নচিকেতা চক্রবর্তী,চিত্র পরিচালক কৌশিক গাঙ্গুলি, গৌতম ঘোষ, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়,কবি শ্রীজাত,চিত্র শিল্পী সুব্রত চৌধুরী, নৃত্য শিল্পী ডোনা গাঙ্গুলি।

সম্প্রতি কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে দীপ বাবু জানালেন, সারা বিশ্বে প্রচুর বাঙালি ছড়িয়ে রয়েছেন যারা বাংলাকে সমৃদ্ধ করেছেন, তাদের পর্যায়ক্রমে সম্মানিত করা হবে। এবছর এই উদ্যোগের সূচনা হল। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শিল্পী নচিকেতা চক্রবর্তী, অন্বেষা, অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, কোয়েল মল্লিক ও সঞ্চালনায় ছিলেন সতীনাথ মুখোপাধ্যায়।

Related Articles

Back to top button