কলকাতা

করোনা আক্রান্ত মদন মিত্র

নিউজডেস্ক: করোনা আক্রান্ত মদন মিত্র। বুধবার রাতে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁর অবস্থা যথেষ্ট উদ্বেগজনক। শরীরে অক্সিজেনের মাত্রা ভয়াবহ ভাবে কমে যাচ্ছে। সে কারণে বুধবার রাতে এসএসকেএম হাসপাতাল থেকে মদনবাবুকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। মানুষ মাত্রই অসহায় তা মদন মৃত্যুর ক্ষেত্রে প্রমাণিত। এতটা মনোবল থাকার পরও কর্ণ থাকে  নিস্তেজ করে দিয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, বাইরে থেকে অক্সিজেন না দিলে মদনবাবুর রক্তে অক্সিজেনের মাত্রা ৪০-এ নেমে যাচ্ছে। সূত্রের খবর, বুধবার দুপুরে এসএসকেএম হাসপাতালে ভর্তির পর থেকে চার লিটার অক্সিজেন লেগেছে তাঁর। পাশাপাশি তাঁর নিউমোনিয়া হয়েছে বলেও জানা যাচ্ছে।

মদনবাবুর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, ভোটের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রার্থীর সঙ্গী ছিলেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা। বুধবার সকালে গোপালবাবুও কোভিডে আক্রান্ত হন। ঘটনাচক্রে ওই সময় থেকেই স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে মদনেরও।

ঞ্চম দফায় ভোট ছিল কামারহাটিতে। ভোট প্রক্রিয়া ঘুরে দেখতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। শেষ পর্যন্ত মদনবাবুকে রথতলায় দলীয় কার্যালয়ে সরিয়ে নিয়ে গিয়ে অক্সিজেন দিতে হয়।

সূত্রের খবর, সম্প্রতি শরীর ভালো যাচ্ছিল না রাজ্যের প্রাক্তন মন্ত্রীর। তাঁকে বিশ্রামের পরামর্শও দিয়েছিলেন চিকিৎসকেরা। ভোটপর্ব মিটে যাওয়ার পর বেশির ভাগ সময় তিনি কাটিয়েছেন অন্তরালেই।

Related Articles

Back to top button