কলকাতা

লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিনের কুপন না  মিললে  বিক্ষোভ বরানগর স্টেট জেনারেল হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :-
ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও ভ্যাকসিনের কুপন মিলছে না। ক্ষোভে বরানগর স্টেট জেনারেল হাসপাতালের গেটে বিক্ষোভ দেখাল স্থানীয় মানুষজন। কেউ কেউ আবার শুক্র-শনিবার থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। পরিবারের সদস্যরা পালা করে রাতও জাগছেন। তবুও ভ্যাকসিনের কুপন মিলছে না বলে অভিযোগ। অভিযোগ উঠেছে, লাইন বিক্রির। লাইনের শেষপ্রান্তে দাঁড়ানো অনেকেই কুপন পাচ্ছেন। কেউ আবার লাইনে না দাঁড়িয়ে থেকেও হাসপাতালের ভেতর থেকে কুপন সংগ্রহ করে নিচ্ছেন। যদিও বরানগর পুরসভার কো-অর্ডিনেটর অঞ্জন পালের দাবি, কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন সরবরাহের ক্ষেত্রে বাংলাকে বঞ্চিত করছে। ভ্যাকসিনের চাহিদা অনুযায়ী যোগান খুব কম। তাই এই সমস্যা বরানগর-সহ গোটা বাংলা জুড়ে।

Related Articles

Back to top button