কলকাতা

সরকারি প্রযুক্তিবিদদের সামাজিক দায়বদ্ধতা পালন

কলকাতা: ২০১৫ সালের ৩০ আগষ্ট, বিভিন্ন সরকারি দপ্তরে র ইঞ্জিনিয়ার সদস্যরা,প্রায় ৪০০ জন কলকাতার সুবর্ণ বণিক সমাজ হলে উপস্থিত থেকে একটি সংগঠনের আত্মপ্রকাশ করিয়ে ছিলেন। সমস্ত জাতীয়তাবাদী মনোভাবাপন্ন ইঞ্জিনিয়াররা ঐ দিন তাদের সংগঠনের নাম দিলেন ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন। সংগঠনের প্রধান লক্ষ্য গুলো হল— সমস্ত ইঞ্জিনিয়ারদের এক ছাতার তলায় আনা। পে, প্রোমোশন, প্রেস্টিজ বৃদ্ধি। প্রতিটি দপ্তরের মধ্যে সমন্বয় সাধন।

সরকারি প্রকল্পে যথাসাধ্য সাহায্য করা। কাজের মানোন্নয়ন। জনগনের ভৃত্য ভেবে কাজ করা। ইঞ্জিনিয়ারদের সম্মানোচিত জায়গা সমাজে প্রতিষ্ঠা করা।
আজ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংগঠন সকলকে উদ্বুদ্ধ করে সমাজ সেবা মূলক কাজে এগিয়ে এসে রক্তদান শিবির করেছে। কলকাতা ও শহরতলীর ১০০ জন ইঞ্জিনিয়ার রক্ত দেবেন সেন্ট্রাল পার্কে বলে প্রতিজ্ঞা বদ্ধ।এ ছাড়া দুঃস্থ ইঞ্জিনিয়ারিং ছাত্রদের অর্থ ও বই দিয়ে সাহায্য করা,কোভিডে চিকিৎসা সরঞ্জাম,খাদ্য বিতরণ।অনাথ ও দুঃস্থ শিশুদের বস্ত্র বিতরণ,ইয়াস বিধ্বস্ত অঞ্চলে বস্ত্র,ত্রিপল,খাদ্য, ওষুধ বিতরণ। বৃক্ষরোপণ সহ একাধিক সামাজিক কর্মসূচি আজ পালন করা হচ্ছে। নতুন প্রযুক্তিবীদদের জন্য ট্রেনিং প্রোগ্রাম করেছেন। সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে দাবি, একজন আই এ এসের বদলে অভিজ্ঞ প্রযুক্তিবিদকে নিয়োগ করা যেন হয়।১৫ সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার্স ডে পালন করা হবে।

Related Articles

Back to top button