কলকাতা

বিজেপির বিদ্রোহীরা নয়াদিল্লির পথে

 

নাজমুল হাসান,কলকাতা:2021 সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির মহা বিপর্যয়ের ওর দলের অন্দরে গোষ্ঠী কোন্দল সংঘাতের পাশে দলের ভাঙ্গনের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। দলের অন্দরে বিদ্রোহীদের শায়েস্তা করতে উদ্যোগী দলের রাজ্য নেতৃত্ব। কিন্তু বিজেপিতে মুসল পর্বের যে অবসান হচ্ছে তা পরিষ্কার করে দিয়েছিলেন শান্তনু ঠাকুর। বঙ্গ বিজেপির জমে উঠেছে গতকালই দুই শীর্ষ নেতা জয়প্রকাশ মজুমদার ও রিতেশ তেওয়ারি কে শোকজ করেছিলেন বিজেপির রাজ্য নেতৃত্ব। এবার সেই সূত্রে এই বিদ্রোহী নেতারা শাহী দরবারে যেতে চলেছেন বলে সূত্রের খবর। এমনকি নয়া দিল্লিতে সংসদ অধিবেশন চলা কালীন ই যাচ্ছেন বিক্ষুব্ধ শিবিরের নেতারা। অমিত শাহ-জেপি নাড্ডার সঙ্গে দেখা করার সময় চেয়েছেন তারা। সব মিলিয়ে এখন বঙ্গ বিজেপির অন্তর্কলহ বড় আকার ধারণ করেছে। এদিকে আজ ফের জেপি নাড্ডাকে চিঠি দিচ্ছেন বিজেপির মন্ডল দ্বয়ের নেতাদের একাংশ। সেই চিঠি দেওয়ার পরই সময় নিয়েই রাজধানীর বুকে ঝাঁপিয়ে পড়বেন বিজেপির বিক্ষুব্ধ নেতারা। সেখানে গিয়েই ক্ষমতাসীন রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে নালিশ ঠুকবেন তাঁরা বলে সূত্রের খবর। গত কালই উত্তর 24 পরগনার গোবরডাঙ্গায় দলের বিদ্রোহীদের নিয়ে বৈঠক ও পিকনিক করে রাজ্যের সর্বত্র বিজেপি বিক্ষুব্ধদের এককাট্টা করার ডাক দিয়েছেন শান্তনু ঠাকুর। এবার এককাট্টা নেতারাই যাবেন নয়াদিল্লিতে। একুশের নির্বাচনে পরাজয়ের পর থেকেই দলের অন্দরে ভাঙ্গন দেখা দিয়েছিল। এবার কার্যত বিজেপির অন্দরে গৃহযুদ্ধ লেগে গেল। কলকাতা পৌরসভা নির্বাচনেও ধরাশয়ী হয় বিজেপি। তারপর আরো কোন্দল বেড়েছে। এখন পদ্ম শিবিরের চূড়ান্ত ডামাডোল চলছে। রাজ্যের নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন বিধায়ক সহ নেতারা। বাদ যাননি বনগাঁর সংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ও। সম্প্রতি কলকাতার পোর্ট ট্রাস্ট এর গেস্ট হাউসে বৈঠকও করেছেন বিক্ষুব্ধ নেতারা। বনগায় পিকনিক করতে দেখা গিয়েছে পাঁচ মতুয়া বিধায়ক সহ জয়প্রকাশ মজুমদার রীতেশ তিওয়ারির মত রাজ্য বিজেপি নেতাদের। শোকজের চিঠি পেয়ে গতকাল ও বনগাঁ যান জয় প্রকাশ। এদিকে গতকালই বিদ্রোহী এই দুই নেতাকে শোকজের চিঠি ধরিয়েছে বিজেপি। তাতে স্বাক্ষর করেছেন রাজ্য বিজেপির অফিস সেক্রেটারী আরএসএস ঘনিষ্ঠ প্রণব রায়। জয়প্রকাশ মজুমদার রিতেশ তেওয়ারি এই শোকেজের চিঠি পাওয়ার পরই জ্বলে ওঠেন বিক্ষুব্ধ নেতারা। তাঁরা সিদ্ধান্ত নেন নয়া দিল্লিতে গিয়ে অমিত শাহ জেপি নাড্ডার সঙ্গে দেখা করে রাজ্য বিজেপির নেতাদের বিরুদ্ধে হেস্তনেস্ত করবেন!!

Related Articles

Back to top button