আন্তর্জাতিক

অতীতে ট্রাম্পের বিছানায় ঝড় তুলেছিলেন! এবার ট্রাম্প-পত্নী মেলানিয়াকে বিশেষ বার্তা দিলেন পর্নতারকা স্টর্মি

ওয়াশিংটন: বিবাহ বহির্ভূত সম্পর্ক, তাও আবার বিখ্যাত পর্ন তারকার সঙ্গে। সেই সম্পর্ককে গোপন রাখতে মোটা টাকার ঘুষও দিয়েছিলেন। এই নিয়েই বিতর্কে জড়িয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে। ঘুষ কাণ্ডে নিউইয়র্ক পুলিশের হাতে গ্রেফতারও হয়েছেন ট্রাম্প। গোটা বিশ্ব যখন পর্ন তারকার সঙ্গে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের সম্পর্ক নিয়ে তোলপাড়, সেই সময়েই মুখ খুললেন স্টর্মি ড্যানিয়েলস। ইনিই সেই পর্ন তারকা যার সঙ্গে ২০১৬ সালে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন ট্রাম্প। তবে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে নয়, বরং তাঁর স্ত্রী মেলানিয়ার উদ্দেশেই বিশেষ বার্তা দিলেন স্টর্মি।

গুড মর্নিং ব্রিটেন-কে দেওয়া একটি সাক্ষাৎকারে স্টর্মি ড্যানিয়েলস ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের জন্য বিশেষ বার্তা দেন। সাক্ষাৎকারে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়েও যেমন খোলাখুলি কথা বলেন, তেমনই গোটা বিতর্কে ট্রাম্পের স্ত্রী মেলানিয়ার চুপ থাকাও যে বিশেষ বার্তা বহন করছে, তাও বলেন।

স্টর্মি দাবি করেন, ২০০৬ সালে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার প্রথম পরিচয় হয়। নেভাদায় একটি গল্ফ টুর্নামেন্টে তাদের আলাপ হয়। সেই সময় প্রেসিডেন্ট ছিলেন না ট্রাম্প। তবে ‘রিয়েল এস্টেট মোগল’ নিজের প্রভাব খাটিয়ে স্টর্মিকে টেলিভিশনের বড় তারকা বানিয়ে দেবেন বলেই জানিয়েছিলেন। এরপর বেশ কয়েকবার তাদের দেখা হয়। সেখান থেকেই পরিচয় বিবাহ বহির্ভূত সম্পর্কে গড়ায়।

 

তবে ট্রাম্পের সঙ্গে সম্পর্কের কারণে তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পের জন্য খুব খারাপ লেগেছিল বলেই জানান স্টর্মি। ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে এখনও অবধি মেলানিয়া কোনও মন্তব্য না করার বিষয়টিকে কী চোখে দেখছেন, এই প্রশ্ন  করা হলে জবাবে স্টর্মি বলেন, “হয়তো ওর (মেলানিয়া ট্রাম্প) চুপ থাকাই জবাব দিচ্ছে। অনেক সময় স্তব্ধতা অনেক কিছুর উত্তর দিয়ে যায়।”

ট্রাম্প পত্নীর জন্য় কোনও বার্তা দিতে চান কি না, জানতে চাওয়া হলে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস হেসে বলেন, “ডিভোর্সের জন্য সাক্ষ্য দেওয়ার প্রয়োজন হলে আমায় ফোন করো।”

Related Articles

Back to top button