রাজ্য

কখনও স্ত্রীর সঙ্গে শলা-পরামর্শ, কখনও সাংসারিক কথাবার্তা… সন্তানকোলে আদালতকক্ষে জীবন

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) গ্রেফতার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) পাঁচ দিনের সিবিআই হেফাজত শেষে শুক্রবার আবার পেশ করা হয়েছিল আদালতে। আদালত কক্ষেই প্রায় ঘণ্টাখানেক সময় স্ত্রী ও সন্তানের সঙ্গে কাটালেন নিয়োগ দুর্নীতিকে গ্রেফতার জীবন। এদিন বিচারক আদালতে ঢোকার আগেই আড়াই বছরের ছেলেকে নিয়ে এজলাসে পৌঁছে গিয়েছিলেন জীবনের স্ত্রী টগর। এদিন বেশ কিছুক্ষণ শিশুপুত্রকে আদর করতে দেখা যায় বিধায়ককে। স্ত্রী তখন বসেছিলেন সিবিআই ঘেরাটোপে থাকা স্বামীর ঠিক পিছনের বেঞ্চে। সওয়াল জবাব পর্বের আগে শিশুপুত্রকে কোলে নিয়েই আইনজীবীদের সঙ্গে কথা বলতে দেখা যায় জীবনকে। সওয়াল জবাব পর্বের পর বিচারক রায়দান স্থগিত রাখলে স্ত্রীকে পাশে বসিয়ে কখনও শলা-পরামর্শ, কখনও আবার একদম সাংসারিক কথাবার্তা সারলেন বিধায়ক জীবনকৃষ্ণ।

পারিবারিক ব্যবসা থেকে শুরু করে আইনি লড়াই বা এলাকার দলীয় নেতৃত্ব কী করছে , কী বলছে সব ধরনের আলোচনায় সেরে নেন বিধায়ক। এদিন স্ত্রী এবং সন্তানের সান্নিধ্যে বেশ খোশ মেজাজেই দেখা যায় জীবনকে। উল্লেখ্য, এদিন আদালত জীবনের জামিনের আবেদন খারিজ করে তাঁকে আবার ২৫ এপ্রিল পর্যন্ত সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তৃণমূল বিধায়কের আইনজীবী এদিন আদালতে অনুরোধ করেন, সিবিআই হেফাজতে থাকাকালীন যাতে বিধায়কের স্ত্রীকে প্রতিদিন পাঁচ মিনিটের জন্য স্বামীর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়। যদিও আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, সিবিআই হেফাজতে থাকাকালীন রোজ দেখা করতে দেওয়া সম্ভব নয়। এদিন আদালতকক্ষে বিধায়কের থেকে তাঁর স্ত্রীকে অনেক বেশি বিধ্বস্ত দেখাচ্ছিল।

 

৫১ বছরের সীমান্ত বিরোধের অবসান, শাহের উপস্থিতিতে ঐতিহাসিক চুক্তি অসম-অরুণাচলের

 

উল্লেখ্য, মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে যখন সিবিআই হানা দিয়েছিল, তখন টানটান উত্তজেনায় ভরা এক নাটকীয় পরিস্থিতি দেখা গিয়েছিল। পুকুরে মোবাইল ফেলে দেওয়ার ঘটনা, বাড়ির পিছনের জঙ্গল থেকে নথিভর্তি ব্যাগ পাওয়া, পুকুরের জল ছেঁচে মোবাইল উদ্ধার করা…. এমন বিভিন্ন ঘটনা দেখা গিয়েছে বিধায়কের বাড়িতে সিবিআই হানায়।

Related Articles

Back to top button