আন্তর্জাতিক

করোনা নিয়ে গোপন রয়েছে আরও অনেক তথ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে কী লুকোচ্ছে চিন?

জেনেভা: ফের মাথাচাড়া দিচ্ছে করোনা সংক্রমণ (COVID-19)। ভারত সহ একাধিক দেশে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। চিন থেকে গোটা বিশ্বে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর তিন বছর কেটে গেলেও এখনও ধোঁয়াশা কাটেনি মারণ ভাইরাসের উৎপত্তি নিয়ে। করোনা সংক্রমণ থেকে সম্পূর্ণরূপে মুক্তি পেতে তার উৎপত্তি নিয়ে তথ্য জানা দরকার। এই নিয়ে চিনের কাছে একাধিকবার তথ্য জানতে চেয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization)। তবে চিনের কাছ থেকে সদুত্তর মেলেনি। ফের একবার চিনের (China) কাছে করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে বিস্তারিত তথ্য় জানতে চাইল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়, তারা নিশ্চিত যে করোনার উৎপত্তি নিয়ে চিনের কাছে আরও বিস্তারিত তথ্য রয়েছে যা তারা বিশ্বের সঙ্গে ভাগ করে নিচ্ছে না। দ্রুত যাতে বেজিং এই তথ্য প্রকাশ্যে আনা হয়, তার দাবিও জানানো হয়।

বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতর জেনেভায় হু প্রধান টেড্রোস আধানম গ্রেবেয়াসিস বলেন, “করোনার উৎপত্তি নিয়ে চিনের কাছে যে সমস্ত তথ্য রয়েছে, তা সম্পূর্ণরূপে হাতে না পাওয়া অবধি আমাদের সব তত্ত্বই কেবল অনুমান মাত্র। করোনার উৎপত্তি নিয়ে এখনও অনেক তথ্য় অজানা, যদি বেজিং এই তথ্য়গুলি দেয় তবেই আমরা জানতে পারব ঠিক কী হয়েছিল বা কীভাবে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। আমরা চিনের কাছে ক্রমাগত সহযোগিতার আর্জি জানাচ্ছি।”

 

 ‘রাজ্যের যা করার আছে করে নিক’, সপ্তম দিনেও সুর চড়ছে খেমাশুলিতে

 

 

২০১৯ সালের ডিসেম্বর মাসে চিনের উহানের পশুর বাজার থেকেই ছড়িয়ে পড়ে করোনা সংক্রমণ। তবে কীভাবে করোনা ভাইরাসের উৎপত্তি হল, তা নিয়ে সঠিক তথ্য় এখনও জানা যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে করোনার উৎপত্তি নিয়ে শুরু থেকেই গবেষণা করা হলেও, এখনও অবধি কোনও প্রমাণ মেলেনি। হু-র প্রাথমিক অনুমান, পশুদেহ থেকে মানব শরীরে ছড়িয়ে পড়েছিল করোনা। অন্যদিকে, মার্কিন সরকারের তরফে আলাদাভাবে যে তদন্ত করা হয়েছিল, তাতে দাবি করা হয়েছিল,উহানের ল্য়াাবরেটরি থেকেই ছড়়িয়ে পড়েছিল করোনা ভাইরাস। যদিও চিনের তরফে আমেরিকার এই দাবিকে অস্বীকার করা হয়েছে।

গত মাসেই নতুন এক তথ্য সামনে এসেছিল, যেখানে জানা গিয়েছিল চিনের ওই মার্কেটে রেকুনের উপস্থিতি পাওয়া গিয়েছে.। এই প্রাণী সার্স-কোভ২ ভাইরাস বহন ও সংক্রমণে সম্ভব।

Related Articles

Back to top button