‘গণতন্ত্র’ বিতর্কের পর আজ সংসদে রাহুল, রাজ্যে শিক্ষা দুর্নীতির প্রতিবাদে গান্ধীমূর্তির নীচে ধর্না দেবেন বঙ্গ বিজেপির সাংসদরা

নিজস্ব সংবাদদাতা: আদানি ইস্যু, মূল্য়বৃদ্ধি নিয়ে বিক্ষোভ থেকে শুরু করে রাহুল গান্ধীর বিতর্কিত মন্তব্য, বিগত তিনদিন ধরেই শালক-বিরোধীদের তপ্ত বাদানুবাদ ও বিক্ষোভের জেরে উত্তপ্ত হয়েছে সংসদ ভবন। আজও একই ইস্যুতে উত্তপ্ত হতে পারে সংসদ। বৃহস্পতিবার সংসদের বাজেট অধিবেশনে যোগ দেবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সম্প্রতিই লন্ডনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে ভারতের গণতন্ত্র নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাহুল। তাঁর এই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে, এই দাবিতেই সরব হয়েছেন বিজেপির সাংসদরা।
আজ চতুর্থ দিনেও বিরোধীদের বৈঠকে যোগ দিল না তৃনমূল কংগ্রেস। কংগ্রেসের ডাকা বিরোধী সমমনস্ক রাজনৈতিক দলগুলির বৈঠকে যোগ দিলেন না তৃণমূলের কোনও সাংসদ। গতকালও আদানি ইস্যুতে সংসদে গান্ধীমূর্তির পাদদেশে একাই ধর্না দেয় তৃণমূল কংগ্রেসের সাংসদরা।সংসদে আজ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে যোগ দেবেন রাজনাথ সিং, পিযূষ গয়াল, অনুরাগ ঠাকুর, কিরণ রিজিজু, প্রহ্লাদ যোশীর মতো কেন্দ্রীয় মন্ত্রীরা।
রেজিস্ট্রারের বিরুদ্ধে FIR, উপাচার্যের অপসারণের দাবিতে উত্তাল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়
আজ সংসদে ধর্না দেবে বঙ্গ বিজেপির সাংসদরা। রাজ্যে শিক্ষা দুর্নীতির বিরোধিতায় বিজেপির লোকসভা ও রাজ্যসভার সাংসদরা গান্ধীমূর্তির পাদদেশে ধর্না দেবেন।সংসদে এসেই রাহুল গান্ধীকে আক্রমণ করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু। এদিন তিনি বলেন, “কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিদেশের মাটিতে ভারতের অবমাননা করেছেন। তাঁকে ক্ষমা চাইতেই হবে।”
আম আদমি পার্টির সঞ্জয় সিং আদানি ইস্যুতে যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবিতে রাজ্যসভায় মুলতুবি প্রস্তাব দিলেন।ব্রিটেন থেকে ফেরার পর আজই প্রথম সংসদের বাজেট অধিবেশনে যোগ দেবেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর মন্তব্য় ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে আজ সংসদে মুখ খুলতে পারেন তিনি।সাংসদদের বাক স্বাধীনতা নিয়ে আলোচনার দাবিতে লোকসভায় মুলতুবি প্রস্তাব দিলেন কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি।


