ডিএ মঞ্চে নওশাদের গায়ে হাত তুললেন ‘আগন্তুক’

নিজস্ব সংবাদদাতা: ডিএ মঞ্চে নওশাদ সিদ্দিকির গায়ে হাত তোলার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল বিতর্ক দানা বেঁধেছে। কেন এই ধাক্কা তার স্পষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে এই ঘটনার পর নওশাদ সিদ্দিকি বলেন, “পরিকল্পনা করে এই আন্দোলনটাকে ভুলুন্ঠিত করার চেষ্টা করছিল। ধন্যবাদ যাঁরা আছেন, এখানে সকলেই শিক্ষিত মানুষ। তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন। পুলিশের এখন কাজ সত্যটা জনমানসে আনা। কে এসেছিল, কেন এসেছিল সেটা সকলের সামনে আনা দরকার।” প্রশ্ন উঠছে ডিএ মঞ্চের নিরাপত্তা নিয়েও। এ প্রসঙ্গে নওশাদ বলেন, “এই মঞ্চকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের। কোর্ট থানাকে বলে দিয়েছে। দুঃখের বিষয় নিরাপত্তায় নিশ্চয়ই গাফিলতি আছে। সে জন্য এরকম হচ্ছে। আশা করছি আগামিদিনে নিরাপত্তা বাড়ানো হবে। তেমনটা না হলে আদালতের কাছেই প্রশাসনকে জবাবদিহি করতে হবে।”
‘মাথায় পিস্তল ঠেকিয়ে মেরে গঙ্গায় ফেলে দেবে বলেছিল’, শান্তনুর ‘ত্রাসে’ বলাগড় যেন মির্জাপুর!



