জাতীয়

দুর্নীতিতে অয়নের সঙ্গে হাত পাকিয়েছিল ছেলে অভিষেক-বান্ধবী ইমনও, পেট্রোল পাম্পেই চলত ‘খেলা’

হুগলি: নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) গ্রেফতার অয়ন শীলের (Ayan Sil) সল্টলেকের বাড়ি থেকে গাদা গাদা ওএমআর শিট পাওয়া গিয়েছে। নিয়োগ কেলেঙ্কারিতে অয়নের যোগ খতিয়ে দেখছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। তারপর থেকেই কীর্তিমান অয়নের বিষয়ে একের পর এক তথ্য উঠে আসছে। দেখা যাচ্ছে, তিনি শুধু প্রোমোটারই নন, আরও অনেক গুণই রয়েছে। সিনেমায় টাকা ঢেলেছেন, সিরিয়ালের কাজও করেছেন। আবার হোটেল ব্যবসাতেও হাত পাকাচ্ছিলেন। এবার হুগলির গুড়াপে অয়নের পেট্রল পাম্পের হদিশ পেল ইডি।

 

 

অরক্ষিত রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কা, টেনে হিঁচড়ে নিয়ে গেল বাসকে

 

 

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে গুড়াপে শুক্লা সার্ভিস স্টেশন চালান অয়নের ছেলে অভিষেক শীল। এই পাম্পের পার্টনার ইমন গঙ্গোপাধ্যায়। যিনি অয়নের ছেলের বান্ধবী। কারবারের টাকা অভিষেকের বান্ধবী ইমনের অ্যাকাউন্টে গিয়েছে বলে জানতে পরেছেন গোয়েন্দারা। ইডির তরফে যে ৩২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে তার মধ্যে তিনটি অ্যাকাউন্ট রয়েছে এই শুক্লা সার্ভিস স্টেশনের নামে। ইডি-র মতে ইমন ও অভিষেকের যৌথ সংস্থা এবং পেট্রল পাম্পের মাধ্যে নিয়োগ দুর্নীতির কয়েক কোটির কালো টাকা সাদা করা হয়েছে। তার জন্যে অয়ন শীলের নির্দেশে দক্ষিণ কলকাতার ব্যান্ডেল রোডে অফিস খুলেছিলেন অভিষেক ও তাঁর বান্ধবী। যদিও সেই অফিস দীর্ঘদিন বন্ধ বলেই খবর।

এই বিষয়ে পাম্পের একজন কর্মী জানান যে সংশ্লিষ্ট ওই পাম্পের মালিক হলেন অভিষেক শীল। তাঁকে এক-দু’বার দেখা গিয়েছে। সাদা রঙের একটি গাড়ি চড়ে আসতেন। ইমন গাঙ্গুলীও পার্টনার।

Related Articles

Back to top button