রাজ্য

পর পর গাড়িতে ধাক্কা, ফের দুর্ঘটনা দমদম পার্কে

কলকাতা: দমদম পার্কে পর পর বাইকে ধাক্কা একটি প্রাইভেট গাড়ির। গুরুতর জখম দু’টি বাইকে থাকা তিন বাইকআরোহী। স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় আহতদের। পুলিশ সূত্রে খবর, শুক্রবার তখন বেলা তিনটে। বাগুইআটি উড়ালপুল থেকে দ্রুত গতিতে একটি প্রাইভেট গাড়ি দমদম পার্কের দিকে যাচ্ছিল। উল্টোডাঙার দিকে যাচ্ছিল সেটি। গাড়িতে একজন মহিলা চালক ছিলেন। আচমকাই দমদম পার্কে সিগনালে লাল বাতি জ্বলে ওঠে। পরপর অন্যান্য গাড়ি দাঁড়িয়ে পড়ে। সেই সময় প্রাইভেট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি চার চাকার গাড়িকে ধাক্কা মারে।

এরপর আরও দু’টি বাইকেও ধাক্কা মারে সেটি। বাইকে থাকা তিন আরোহী গুরুতর জখম হন। ওই প্রাইভেট গাড়ি ও মহিলা চালককে আটক করেছে লেকটাউন থানার পুলিশ। গাড়িটির সামনের দিক একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। পর পর দমদম পার্ক এলাকায় দুর্ঘটনায় প্রশ্ন উঠছে, এলাকার যান নিয়ন্ত্রণ নিয়ে।

 

রেললাইনের ধারে দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন, হঠাৎ উড়ে এসে ঘাড়ে পড়ল গরু, তারপরের পরিণতি ভয়ঙ্কর

Related Articles

Back to top button