রাজ্য

ফেস্ট চলাকালীন পাঁচিল টপকে কলেজে ঢুকল মত্ত যুবকেরা, ছাত্রীদের হেনস্থার অভিযোগ

নয়া দিল্লি: মহিলা কলেজে ঢুকে ছাত্রীদের হেনস্থা! ফেস্ট চলাকালীন বহিরাগত যুবকেরা ঢুকল কলেজের পাঁচিল টপকে। এরপরে একাধিক ছাত্রীকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে দিল্লি বিশ্ববিদ্যালয়ে। মঙ্গলবার দিল্লির ইন্দ্রপ্রস্থ কলেজ ফর উইমেনে ফেস্ট চলছিল। সেই সময়েই বেশ কিছু যুবক পাঁচিল টপকে কলেজে ঢুকে পড়ে। ভিতরে উপস্থিত ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণ করতে শুরু করে। ছাত্রীরা অভিযোগ জানালেও, কলেজ কর্তৃপক্ষের তরফে এখনও অবধি কোনও প্রতিক্রিয়া মেলেনি। পুলিশও এখনও অবধি কোনও পদক্ষেপ করেনি বলেই পড়ুয়ারা অভিযোগ জানিয়েছেন।

অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্য়াসোসিয়েশনের এক সদস্য দাবি করেন, মঙ্গলবার ফেস্টের অনুষ্ঠান শুরু হওয়ার পরই কলেজের পাঁচিলের ওপারে ভিড় জমাতে শুরু করে বেশ কিছু যুবক। তাঁরা স্লোগান দিতে শুরু করেন, “মিরান্ডা, আইপি দোনো হামারা”, “মিরান্ডা নেহি ছোড়া তো আইপি ভি নেহি ছোড়েঙ্গে”।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের এআইএসএ-র সেক্রেটারি তথা ইন্দ্রপ্রস্থ কলেজ ফর উইমেসের প্রাক্তন ছাত্রী অঞ্জলি টুইটারে গোটা ঘটনার একাধিক ছবি ও ভিডিয়ো পোস্ট করেন। ওই ছবিতে দেখা গিয়েছে, চারজন যুবক পাঁচিল থেকে উকিঝুঁকি মারছেন। পরের একটি ছবিতে দেখা যায়, কয়েকজন পাঁচিল টপকাচ্ছেন। পরে আরেকটি ভিডিয়োয় দেখা যায়, পুলিশ কলেজ পড়ুয়াদের চত্বর ছেড়ে চলে যেতে বলছেন।

 

মমতা-অভিষেকের হাত ধরে শুরু ঘাসফুলের আন্দোলন, জমি ছাড়তে নারাজ বিরোধীরাও

 

 

কয়েকজন পড়ুয়া জানান, ফেস্ট চলাকালীন কয়েকজন মত্ত ব্যক্তি জোর করে ক্যাম্পাসে ঢুকে পড়েন এবং ছাত্রীদের হেনস্থা করেন। মিরান্ডা কলেজ ও ইন্দ্রপ্রস্থ কলেজ দখল করা নিয়েও স্লোগান দেন। পুলিশে ফোন করে অভিযোগ জানানো হলে, তারা এসে শুধুমাত্র ওই মত্ত ব্যক্তিদের কলেজ চত্বর থেকে বের করে দেন। তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি বলেই অভিযোগ ছাত্রীদের।

উল্লেখ্য, এর আগে গত অক্টোবর মাসে দিল্লি বিশ্ববিদ্য়ালয়ের অধীনে মিরান্ডা হাউস নামক মহিলাদের কলেজেও দিওয়ালি ফেস্টের সময় একাধিক ব্যক্তি পাঁচিল ও গেট টপকে ঢুকে পড়ে। ছাত্রীদের দেখে তাঁরা অশালীন মন্তব্য ও ইঙ্গিত করতে শুরু করেন।

 

Related Articles

Back to top button