আন্তর্জাতিক

বাড়ির উঠোনে চলে এসেছিল বাস্কেট বল, রাগে বাচ্চাদের উপর গুলি চালাল যুবক

ক্যালিফোর্নিয়া : বাস্কেটবল খেলছিল বাচ্চারা। বলটি গড়িয়ে চলে গিয়েছিল প্রতিবেশী এক যুবকের বাড়ির উঠোনে। সেই রাগে বাচ্চাদের উপর গুলি (Shoot) চালাল যুবক। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে ৬ বছরের বালিকা (Minor Girl) সহ তার অভিভাবক-অভিভাবিকা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়া (California) শহরে। যদিও একাজ করে অভিযুক্ত রেহাই পায়নি। তাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গুলি চালনার ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার। ঘটনায় অভিযুক্ত যুবকের নাম রবার্ট লুইস সিংলেটারি। ২৪ বছর বয়সি রবার্টের বাড়ির উঠোনে বাস্কেট বল গড়িয়ে চলে গিয়েছিল। তারপরই সে বাচ্চাদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র রাখা ও খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে।

অন্যদিকে, গুলিবিদ্ধ বালিকা ও তার মা আপাতত বিপন্মুক্ত। তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বালিকাটির বাবাও গুলিবিদ্ধ হয়েছিলেন। এখনও তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

এই খবরটিও পড়ুন

 নিয়মকে বুড়ো আঙুল, মাঝ আকাশে বান্ধবীকে বিমানের ককপিটে ডেকে নিলেন পাইলট

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার বিকালে রবার্ট লুইসের বাড়ির পাশে ৬ বছরের ওই বালিকা সহ তার সঙ্গীরা বাস্কেটবল খেলছিল। হঠাৎ করেই বলটি রবার্ট লুইসের বাড়ির উঠোনে চলে যায়। তারপরই রবার্ট লুইস ঘর থেকে বেরিয়ে আসে এবং এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। ঘটনার প্রত্যক্ষদর্শী এক বালিকা জানান, বাচ্চারা বাস্কেটবল খেলছিল। বলটি রবার্টের বাড়ির উঠোনে চলে যাওয়া সে বেরিয়ে এসে চিৎকার করে খেলা বন্ধ করতে বলে। তারপরই গুলি ছুড়তে শুরু করে। ৬ বছরের নাবালিকার থুতনিতে গুলি লাগে। বালিকার বাবার বাবার পিঠেও গুলি লাগে।

গোটা ঘটনায় স্তম্ভিত ওই বালিকার পরিবার থেকে প্রতিবেশীরা। অনেকেই ওই যুবকের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে বাচ্চাদের বাস্কেটবল খেলা দেখছিলেন। প্রত্যক্ষদর্শী জোনাথ রবার্টসন বলেন, “আমরা কখনও ভাবিনি, কেউ এভাবে এসে বাচ্চাদের উপর গুলি চালাবে।” প্রতিবেশীরাই বালিকাটিকে মোটরবাইকে বসিয়ে হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসক তার থুতনি থেকে গুলি বের করে তাকে বাঁচায় বলে জানিয়েছেন নাবালিকার মা।

গোলাগুলির পরই অভিযুক্ত যুবক পালিয়ে যায়। দু-দিন ধরে খোঁজাখুঁজির পর অবশেষে অভিযুক্ত রবার্ট লুইসকে গ্রেফতার করে ক্যালিফোর্নিয়া পুলিশ। তবে সে কেন এভাবে বাচ্চাদের উপর গুলি চালাল, তা স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Related Articles

Back to top button