রাজ্য

মামলার জটেই ১৪০০ পদে নিয়োগ আটকে, দমকলে কর্মী-অপ্রতুলতা নিয়ে দাবি মন্ত্রীর

শিলিগুড়ি: মামলার জটে দমকল বিভাগে ১৪০০ কর্মী নিয়োগ আটকে রয়েছে বলে আক্ষেপ করলেন দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। সোমবার শিলিগুড়িতে উত্তরবঙ্গের বিভাগীয় আধিকারিক ও বিভিন্ন শিল্প সংস্থা এবং শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন দমকল মন্ত্রী। তিনি জানান, উত্তরবঙ্গে ৩৯টি দমকল কেন্দ্র আছে। আরও ১৮টি নতুন দমকল কেন্দ্র খোলার পাশাপাশি অগ্নি নির্বাপণের কাজে লাগানোর জন্য একটি রোবটও পাঠানো হচ্ছে শিলিগুড়িতে। দমকল বিভাগে কর্মী অপ্রতুলতার কথা স্বীকার করে সুজিত বসু বলেন, মামলায় নিয়োগ আটকে রয়েছ। কিন্তু এক্ষেত্রে দ্রুত নিয়োগের আর কোনও পদ্ধতি নেই। আদালতের রায়ের দিকেই তাকিয়ে সকলে।

এদিন সুজিত বসু বলেন, “কিছুদিন আগে আমরা ৪টে রোবট কিনেছিলাম। শিলিগুড়িতে ল্যাডার পাঠিয়েছিলাম। সিদ্ধান্ত নিয়েছি একটা রোবটও এখানে পাঠিয়ে দেব। আগুন লাগলে, যেখানে মানুষ ঢুকতে পারেন না, সেখানে রোবট কাজ করবে। কলকাতায় রোবট ইতিমধ্যে কাজও করেছে। ৪টে রোবটের মধ্যে একটা শিলিগুড়িতে পাঠাব। যারা রোবট অপারেট করবেন কলকাতায় একটা প্রশিক্ষণ করিয়ে নেওয়া হবে।”

একইসঙ্গে মন্ত্রী জানান, ১৮টা দমকল কেন্দ্র (Fire Station) হবে। আলিপুরদুয়ারের বীরপাড়ায় ফায়ার স্টেশনের কাজ ৯০ শতাংশ হয়েও গিয়েছে। বর্তমানে দমকল দফতরের ১৫৬টা ফায়ার স্টেশন আছে বলেও জানান মন্ত্রী। তাঁর কথায়, “আমরা ২০০ টার্গেট নিয়েছি। যদিও আমাদের ম্যান পাওয়ার কম আছে। তার মধ্যেও আমরা চেষ্টা করছি।”

এই খবরটিও পড়ুন

 

 

কাজের লোকের যেখানে অভাব, সেখানে একের পর এক দমকল কেন্দ্র খোলা কি প্রচারের কোনও পথ? এ নিয়ে সুজিত বসু বলেন, “১৪০০ ফায়ার অপারেটর নিয়োগের জন্য পিএসসি থেকে পরীক্ষা হয়েছিল। রেজাল্টও বেরিয়েছিল। মামলা হয়েছে। এখন ১৪০০ ফায়ার অপারেটর যদি আমি পেয়ে যেতাম, অনেকটাই লাভ হতো। পিএসসির বিরুদ্ধে মামলা হয়েছে। পিএসসি স্যাটে (SAT) মামলা জিতল। আবার হাইকোর্টে গেল মামলা।”

Related Articles

Back to top button